1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ

তিস্তা নদীতে উজানের ঢলের আশঙ্কা

বিজনেস টাইমস
  • আপডেট সময় সোমবার, ২৬ মে, ২০২৫

তিস্তা নদীতে আগামী ৩০ ও ৩১ মে উজানের ঢলের আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ।

রোববার (২৫ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মোস্তফা কামাল পলাশ এ সতর্কবার্তা দেন।

তার দাবি, ওই সময়ে ভারতের আসাম রাজ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার ফলে গজলডোবা বাঁধের সব গেট খুলে দেওয়া হতে পারে। এর প্রভাবে হঠাৎ করে তিস্তা নদীর বাংলাদেশ অংশে ভয়াবহ ঢল নামার আশঙ্কা রয়েছে।

মোস্তফা কামাল পলাশ জানান, ভারতের আসাম রাজ্যে ২৯ মে থেকে ১ জুন পর্যন্ত ৫০০ থেকে ৮০০ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে ভারতের গজলডোবা বাঁধের সব গেট খুলে দেওয়া হতে পারে। ফলে বাংলাদেশের তিস্তা নদীতে হঠাৎ করে প্রচণ্ড ঢল নেমে আসতে পারে।

মোস্তফা কামাল লেখেন, পানি সম্পদ মন্ত্রণালয় এবং গণমাধ্যমের কর্মীদের দৃষ্টি আকর্ষণ করছি। তিস্তা ব্যারাজের উজানে যেসব পানি আটকে রাখা হয়েছে, সেগুলো যেন ২৯ মের মধ্যে ছেড়ে দিয়ে সর্বনিম্ন স্তরে নামিয়ে আনা হয়। এতে করে আকস্মিক ঢলের ধাক্কা সামলানো সহজ হবে। এবিষয়ে তিনি ব্যারেজ কর্তৃপক্ষ ও গণমাধ্যম কর্মীদের দৃষ্টি আকর্ষণ করেন।

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT