1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা রাইড-শেয়ারিং বাইকারদের জন্য জ্বালানি কোটা বৃদ্ধির অনুমোদন দিল বিপিসি হরমুজ প্রণালিতে বাংলাদেশের তেলবাহী ট্যাংকার চলাচলে বাধা দেবে না ইরান ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর পুলিশে ৪ হাজার এসআই পদ সৃষ্টির প্রস্তাব নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠক ট্রাম্পকে তেহরানের জবাব; ইরানই নির্ধারণ করবে যুদ্ধের সমাপ্তি ভারতে আটক হাদি হত্যার দুই আসামীকে ফেরাতে কূটনৈতিক চেষ্টা চলছে: আইজিপি সাহস দেখিয়ে মোজতবা খামেনিকেই সর্বোচ্চ নেতা বানালো ইরান ‘ঋণ খারাপ হওয়ার আগেই রাখতে হবে প্রভিশন’ সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন এমডি নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ

বিশ্বে প্রথমবারের মতো সৌদিতে চালু কৃত্রিম বুদ্ধিমত্তায় চিকিৎসা

বিজনেস টাইমস
  • আপডেট সময় বুধবার, ২১ মে, ২০২৫

বিশ্বে প্রথমবারের মতো চালু হলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর আধুনিক ক্লিনিক, যেখানে প্রাথমিক চিকিৎসা দেবেন এআই চিকিৎসক ‘ডক্টর হুয়া’। চিকিৎসাক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে সৌদি আরব।

আলমুসা গোষ্ঠীর উদ্যোগে এবং চীনের এআই প্রতিষ্ঠান সিন-ই’র কারিগরি সহায়তায় চালু হওয়া এ ক্লিনিকটি পরীক্ষামূলকভাবে ১৮ মাসের জন্য চালু হয়েছে। আগত রোগীরা নির্ধারিত সময়ে সেবা নিতে পারবেন, লাইন বা দীর্ঘ অপেক্ষার প্রয়োজন নেই। এ পরিষেবা শুধু আউটডোর চিকিৎসার জন্য প্রযোজ্য। জরুরি বিভাগে এখনো এআই ব্যবহার করা হয়নি, কারণ তাৎক্ষণিক জটিল সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মানুষের ভূমিকা এখনো অপরিহার্য।

রোগী ক্লিনিকে পৌঁছানোর পর ডক্টর হুয়া তার সঙ্গে কথোপকথনের মাধ্যমে শারীরিক অবস্থা বিশ্লেষণ করে তৈরি করবে একটি প্রেসক্রিপশন, যা পরবর্তীতে মানব চিকিৎসক যাচাই করে চূড়ান্ত অনুমোদন দেবেন। যদিও চিকিৎসার মূল দায়িত্ব পালন করছে এআই, তারপরও প্রতিটি ধাপেই থাকবে অভিজ্ঞ ডাক্তারদের তত্ত্বাবধান।

ভাষাগত বাধা দূর করতে এই এআই ডাক্তারকে বহু ভাষায় দক্ষ করা হয়েছে, যা বিশ্বের নানা প্রান্তের রোগীদের জন্য সুবিধাজনক করে তুলেছে। এ উদ্যোগ কতটা সফল হবে তা সময়ই বলবে, তবে চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তার এ পদক্ষেপ নিঃসন্দেহে একটি ঐতিহাসিক মাইলফলক।

Tags: , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT