1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মেসি যখন সময়ের গতি বদলে দেন বিশ্বকাপ ২০২৬: মুসলিম ফুটবলাররা যেভাবে ইউরোপের পরিচয়–বিতর্ককে চ্যালেঞ্জ করছেন বাংলাদেশ–রাখাইন সীমান্তে নতুন বাস্তবতা অতিরিক্ত সময়ের রোমাঞ্চ জিতে সেমিতে আর্জেন্টিনা মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ইইউ’র কারিগরি দল বাংলাদেশে আসছে শিগগিরই ইরানে নতুন যৌথ হামলা চালাতে ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় নেতানিয়াহু বন্যা ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ইরানের ‘জানাজা কূটনীতি’: কোরআনের আয়াতে আয়াতে মিত্র-প্রতিদ্বন্দ্বীদের বার্তা মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার কেপ ভার্দের রূপকথার ইতি টেনে শেষ ষোলোতে আর্জেন্টিনা

রাপা প্লাজায় জয়িতার কার্যক্রম বন্ধ

বিজনেস টাইমস
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

জয়িতা ফাউন্ডেশন রাজধানীর রাপা প্লাজায় তাদের ১৪ বছর ধরে চলা কার্যক্রম বন্ধ করে দিয়েছে। উচ্চ আদালতের খারিজ আদেশের পরপরই ফাউন্ডেশন রাপা প্লাজায় অবস্থিত জয়িতার বিপণন কেন্দ্র ও ফুড কোর্ট বন্ধের নোটিশ টাঙিয়ে দেয়।

উদ্যোক্তাদের অভিযোগ, ছুটির দিনে কোনো পূর্ব নোটিশ ছাড়াই ফুড কোর্টের মালামাল সরিয়ে নিয়েছে ফাউন্ডেশন এবং তাদের নিজেদের জিনিসপত্র সরানোর সুযোগ দেওয়া হয়নি।

তারা জানান, আজ ফুড কোর্টে গিয়ে এসি ও চেয়ার-টেবিল এলোমেলো অবস্থায় দেখতে পান এবং বিপণন কেন্দ্র থেকে দিনের মধ্যেই পণ্য সরিয়ে নিতে বলা হয়েছে। দীর্ঘদিনের ব্যবসা বন্ধ হওয়ায় হতাশা প্রকাশ করেছেন উদ্যোক্তারা।

জয়িতা ফাউন্ডেশন জানায়, বোর্ড অব গভর্নর্সের সিদ্ধান্ত ও উচ্চ আদালতের খারিজ আদেশের পরিপ্রেক্ষিতে কার্যক্রম বন্ধ করা হয়েছে।

তারা আরও জানায়, নতুন ভবনে সরাসরি বিক্রির সুযোগ নেই, বরং যাচাই-বাছাইয়ের মাধ্যমে উদ্যোক্তাদের পণ্য নেওয়া হবে।

এ সিদ্ধান্তে রাপা প্লাজার প্রায় ৯৪টি স্টলের কয়েক শ কর্মী এবং পণ্য সরবরাহকারী অনেক কারিগর বেকার হয়ে পড়েছেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা। তারা অভিযোগ করেন, নতুন ভবনে ব্যবসার সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও এখন তাদের বঞ্চিত করা হচ্ছে।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT