1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
সিদ্ধান্ত পরিবর্তন, মুনাফা পাবেন ৫ ব্যাংকের আমানতকারীরা সৌদি-পাকিস্তান-তুরস্ক-কাতারসহ ট্রাম্পের ‘শান্তি পর্ষদে’ মুসলিম ৭ দেশ মাসের প্রথম ২০ দিনে রেমিট্যান্স এসেছে ২২২২ মিলিয়ন ডলার ‘ভারতে না গেলে বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় অন্য দল নেবে আইসিসি’ বিশ্বকাপ: আজ আইসিসির জরুরি সভার আগে বিসিবির পাশে পিসিবি গ্রিনল্যান্ড দখলে ন্যাটো ভাঙলেও পিছু হটবেন না ট্রাম্প! রোজার আগেই এলপিজি সংকট কেটে যাবে, আশ্বাস অপারেটরদের বাংলাদেশ থেকে হজে যেতে নিবন্ধন করেছেন ৭৬ হাজার ৫৮০ জন সরকারি চাকরিতে বেতন-ভাতার সুপারিশ প্রতিবেদন জমা হচ্ছে বুধবার ‘আইসিসির অযৌক্তিক চাপে ভারতে খেলতে বাধ্য করা যাবে না’

সহিংসতা উসকানিমূলক পোস্ট: হোয়াটসঅ্যাপ ও ইমেইলে রিপোর্টের নির্দেশনা এনসিএসএ’র

বিজনেস টাইমস
  • আপডেট সময় শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

সন্ত্রাস ও সহিংসতা উসকে দেয় এমন সোশ্যাল মিডিয়া পোস্টের বিরুদ্ধে সরাসরি অভিযোগ জানানোর আহ্বান জানিয়েছে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি।

শনিবার (২০ ডিসেম্বর) থেকে এ ধরনের পোস্ট হোয়াটসঅ্যাপ ও ইমেইলের মাধ্যমে সরাসরি রিপোর্ট করার জন্য জনগণকে অনুরোধ জানানো হয়েছে। এজেন্সি জানায়, হোয়াটসঅ্যাপ ও ইমেইলে পাওয়া অভিযোগগুলো প্রাথমিকভাবে যাচাই-বাছাই করে পরে বিটিআরসির মাধ্যমে সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পাঠানো হবে।

এজেন্সি আরও উল্লেখ করে, সরকার সরাসরি কোনো সোশ্যাল মিডিয়া পোস্ট অপসারণ করতে পারে না। তবে যৌক্তিক কারণ দেখিয়ে সহিংসতার সঙ্গে সংশ্লিষ্ট পোস্টগুলো সংশ্লিষ্ট প্ল্যাটফর্মে রিপোর্ট করতে পারে।

এ বিষয়ে স্মরণ করিয়ে দেওয়া হয়, যে উস্কানিমূলক বক্তব্য সরাসরি সহিংসতা ঘটায় বা সহিংসতার আহ্বান জানায়, তা জাতীয় সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি সামাজিক যোগাযোগমাধ্যমকে সহিংসতা ছড়ানোর মাধ্যম হিসেবে ব্যবহার না করার আহ্বান জানিয়ে দেশ ও নাগরিকদের জীবন এবং সম্পদের নিরাপত্তা রক্ষায় সবাইকে সচেতন থাকার অনুরোধ জানিয়েছে।

যে নম্বর এবং ইমেইলে রিপোর্ট করা যাবে:

হোয়াটসঅ্যাপ নম্বর 01308332592,
মেইল notify@ncsa.gov.bd

বিটি/ আরকে

Tags: , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT