1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
বাংলাদেশ সীমান্তে ‘বেড়া দেওয়ার জন্য’ ভারত কেন কুমির এবং সাপের সাহায্য নিতে চাইছে? শিক্ষামন্ত্রীর সঙ্গে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ইইউবি) প্রতিনিধি দলের সাক্ষাৎ শেয়ারবাজারে ‘জেড’ ক্যাটাগরিতে নামল ইসলামী ব্যাংক করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা করার প্রস্তাব করেছে এফবিসিসিআই ব্যবসাবান্ধব সংস্কার ও সহজ কর ব্যবস্থার প্রতিশ্রুতি এনবিআর চেয়ারম্যানের লিটারে ৪ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম, নতুন দর ১৯৯ টাকা তিন বেতন কমিশন নিয়ে সুপারিশ প্রণয়ন কমিটি পুনর্গঠন করেছে সরকার আগের দামেই ধান-চাল কিনবে সরকার বাসভাড়া সমন্বয়ের সিদ্ধান্ত আসতে পারে বৃহস্পতিবার শিক্ষার্থীদের মাঝে পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ করবে সরকার

৭০ হাজার টন সার কিনবে সরকার

বিজনেস টাইমস
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে ৭০ হাজার মেট্রিক টন সার আমদানির প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকার। এতে মোট ব্যয় ধরা হয়েছে ৪৮৪ কোটি ১৫ লাখ ৭০ হাজার টাকা। এরমধ্যে ৩০ হাজার টন বাল্ক গ্রানুলার ইউরিয়া এবং ৪০ হাজার টন ডিএপি সার। মঙ্গলবার (২৭ মে) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, শিল্প মন্ত্রণালয়ের এক প্রস্তাবে ২০২৪-২৫ অর্থবছরে সংযুক্ত আরব আমিরাত থেকে ৪র্থ লটের ৩০ হাজার টন বাল্ক গ্রানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাব।

সংযুক্ত আরব আমিরাতের ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেডের কাছ থেকে এই সার কিনতে ব্যয় ধরা হয়েছে ১৩৮ কোটি ১৬ লাখ ৫০ হাজার টাকা। প্রতি টন সারের দাম পড়বে ৩৭৭.৫০ মার্কিন ডলার।

বৈঠকে অপর এক প্রস্তাবে কৃষি মন্ত্রণালয়ের এক প্রস্তাবে রাষ্ট্রীয় পর্যায়ে মা আদেন সৌদি আরব এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ৬ষ্ঠ লটের ৪০ হাজার টন ডিএপি সার আমদানির প্রস্তাব। সৌদি আরবের মা আদেন থেকে এই সার কিনতে এতে ব্যয় হবে ৩৪৫ কোটি ৯৯ লাখ ২০ হাজার টাকা। প্রতি টন সারের দাম পড়বে ৭০৯.০০ মার্কিন ডলার।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT