আজ সোমবার (১১ আগস্ট) তিনদিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে বাংলাদেশ সরকারপ্রধানের এটি ফিরতি সফর। আনোয়ার ইব্রাহিম গত অক্টোবরে মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে বাংলাদেশে এসেছিলেন। সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন ড. ইউনূস।
এছাড়া মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সঙ্গেও মুহাম্মদ ইউনূসের সাক্ষাৎ হতে পারে।
প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে রয়েছেন পররাষ্ট্র, প্রবাসীকল্যাণ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত।
এই সফর মালয়েশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। সফরকালে প্রতিরক্ষা, জ্বালানি খাতে সহযোগিতা এবং একটি যৌথ ব্যবসায়িক কাউন্সিল গঠনের বিষয়ে আলোচনা ছাড়াও পাঁচটি সমঝোতা স্মারকে স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিটি/ আরকে
Tags: প্রধান উপদেষ্টা, মালয়েশিয়া