1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মস্কোয় পুতিনের সাথে বৈঠক করবেন ইরান ও কাতারের রাষ্ট্রপ্রধান ধর্মীয় বিশ্বাসকে পুঁজি করে ফায়দা হাসিল বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টার বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ: চরম দুর্ভোগে যাত্রীরা আন্দোলনের নামে সহিংসতায় ভিন্ন উদ্দেশ্য রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েল নির্বাচন: অস্পষ্ট ফলাফলে কি থাকছেন নেতানিয়াহু? ঝালকাঠিতে অবৈধ চুল্লিতে কয়লা উৎপাদন, স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয়রা দশমিনায় অগ্নিকাণ্ডে তিন ভাইয়ের বসতঘর ভস্মীভূত, সর্বস্ব হারালেন পরিবার আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত দুই শতাধিক, কাভার্ড ভ্যানে আগুন ফের যুদ্ধ বাড়লে ইরানের সম্ভাব্য লক্ষ্যবস্তু যেসব স্থাপনা মুন্সীগঞ্জে ড্রাম ট্রাকের ধাক্কায় দুই বৃদ্ধ নিহত

আন্দোলনের নামে সহিংসতায় ভিন্ন উদ্দেশ্য রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিজনেস টাইমস
  • আপডেট সময় সোমবার, ২ নভেম্বর, ২০২৬

পোশাক শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট কোনো আন্দোলন বর্তমানে চলছে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার বিকেলে সচিবালয়ে গার্মেন্টস শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি জানান, শ্রমিকদের অন্যতম প্রধান দাবি ছিল মজুরি বোর্ড গঠন, যা ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। তিনি আরও বলেন, মজুরি বোর্ডের দাবির জন্য শ্রমিকরা কখনোই অতীতে সড়ক বা মহাসড়ক অবরোধ করেনি। যারা আন্দোলনের নামে বর্তমান সহিংসতা চালাচ্ছে, তাদের ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে। গ্রেফতার হওয়া অনেক মুখোশধারীর কাছে রাজনৈতিক স্লোগান শোনা গেছে বলেও অভিযোগ করেন তিনি। সোমবার (২ নভেম্বর) বিকালে সচিবালয়ে গার্মেন্টস শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা দেখেছি মুখোশধারী যারা গ্রেফতার হয়েছে, তারা ওখানে রাজনৈতিক স্লোগান দিয়েছে।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। শ্রমিক নেতারা এদিন নিজেদের দাবিসমূহ আনুষ্ঠানিকভাবে তুলে ধরেন। এর আগে সোমবার সকালে মালিক পক্ষের নেতাদের সঙ্গেও বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেই আলোচনার সূত্র ধরে মন্ত্রী জানান, সব পক্ষের সঙ্গে আলাপ-আলোচনা সাপেক্ষে খুব দ্রুত সময়ের মধ্যে শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করা হবে। নতুন মজুরি নির্ধারণে গত রোববার মজুরি বোর্ড গঠিত হয়েছে এবং অতি দ্রুত এই বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। তিনি বলেন, শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে রোববার (১ নভেম্বর) মজুরি বোর্ড গঠিত হয়েছে। সোমবার সেই বোর্ডের প্রথম সভা হতে পারে অথবা সম্ভাব্য খুব স্বল্পতম সময়ের মধ্যে তারা বসবেন।

সালাহউদ্দিন আহমদ স্পষ্ট করেন যে, প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট পরামর্শ রয়েছে যেন শ্রমিকদের স্বার্থ ও জীবনমানের উন্নয়ন নিশ্চিত করা হয় এবং তাদের বিষয়গুলোকে অত্যন্ত সহানুভূতির সাথে দেখা হয়। বাস্তবতার নিরিখে মজুরি নির্ধারণ করা হবে জানিয়ে তিনি বলেন, এখানে কোনো ধরনের অসন্তোষের সুযোগ নেই। সব পক্ষের সাথে আলোচনার মাধ্যমেই একটি যৌক্তিক ন্যূনতম মজুরি কাঠামো চূড়ান্ত করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Tags: , , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT