1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মস্কোয় পুতিনের সাথে বৈঠক করবেন ইরান ও কাতারের রাষ্ট্রপ্রধান ধর্মীয় বিশ্বাসকে পুঁজি করে ফায়দা হাসিল বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টার বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ: চরম দুর্ভোগে যাত্রীরা আন্দোলনের নামে সহিংসতায় ভিন্ন উদ্দেশ্য রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েল নির্বাচন: অস্পষ্ট ফলাফলে কি থাকছেন নেতানিয়াহু? ঝালকাঠিতে অবৈধ চুল্লিতে কয়লা উৎপাদন, স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয়রা দশমিনায় অগ্নিকাণ্ডে তিন ভাইয়ের বসতঘর ভস্মীভূত, সর্বস্ব হারালেন পরিবার আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত দুই শতাধিক, কাভার্ড ভ্যানে আগুন ফের যুদ্ধ বাড়লে ইরানের সম্ভাব্য লক্ষ্যবস্তু যেসব স্থাপনা মুন্সীগঞ্জে ড্রাম ট্রাকের ধাক্কায় দুই বৃদ্ধ নিহত

ঝালকাঠিতে অবৈধ চুল্লিতে কয়লা উৎপাদন, স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয়রা

বিজনেস টাইমস
  • আপডেট সময় সোমবার, ২ নভেম্বর, ২০২৬

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার বানাই গ্রামের বাকার খালের পাশে পরিবেশের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ উপায়ে বাণিজ্যিকভবে কয়লা উৎপাদন করা হচ্ছে। চেঁচরীরামপুর ইউনিয়নের তফসেরের খেয়াঘাটের অদূরে গড়ে ওঠা এসব চুল্লি ঘিরে জনমনে উদ্বেগ বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, এলাকায় প্রায় ৫০টি চুল্লি বসিয়ে নিয়মিত কাঠ পোড়ানো হচ্ছে। তবে অভিযুক্তদের একজন রবিউল ইসলাম দাবি করেছেন, সেখানে তাদের মালিকানায় মোট ২৩টি চুল্লি রয়েছে।

এসব চুল্লি থেকে নির্গত কালো ধোঁয়া ও কার্বন ডাই-অক্সাইড পরিবেশের ভারসাম্য নষ্ট করছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাপস কুমার তালুকদার জানিয়েছেন, এই প্রক্রিয়ায় কাঠ পোড়ানোর ফলে স্থানীয় জনস্বাস্থ্য চরম ঝুঁকির মুখে পড়ছে। বিশেষ করে শিশু, বয়স্ক মানুষ এবং গর্ভবতী নারীরা হাঁপানি, কাশি ও শ্বাসকষ্টসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হতে পারেন। স্থানীয় সচেতন মহলের শঙ্কা, এসব চুল্লির কাঠের জোগান দিতে গিয়ে এলাকাটিতে ছোট শিশুদের মধ্যেও কাঠ চুরির মতো অপরাধপ্রবণতা বাড়ছে।

অনুসন্ধানে দেখা গেছে, এখানে উৎপাদিত কয়লা শুধু স্থানীয় পর্যায়ে নয়, বরং পার্শ্ববর্তী পিরোজপুর জেলার পাড়েরহাটের কামারদের কাছে সরবরাহ করা হচ্ছে। এই ব্যবসার সাথে জড়িত চক্রটি নিয়মিত রমরমা বাণিজ্য চালিয়ে যাচ্ছে। বিষয়টি নিয়ে পরিবেশ অধিদপ্তরের ঝালকাঠি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আঞ্জুমান নেছা বলেন, কাঁঠালিয়ায় কাঠ পুড়িয়ে কয়লা তৈরির কোনো ধরনের অনুমোদন নেই। এটি সম্পূর্ণ অবৈধ এবং দ্রুতই এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

কাঁঠালিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মকবুল হোসেন জানান, এ কার্যক্রম পুরোপুরি আইনবহির্ভূত। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে আলোচনা করে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। এলাকার পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় প্রশাসনের তরফ থেকে দৃশ্যমান কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Tags: , , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT