1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মস্কোয় পুতিনের সাথে বৈঠক করবেন ইরান ও কাতারের রাষ্ট্রপ্রধান ধর্মীয় বিশ্বাসকে পুঁজি করে ফায়দা হাসিল বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টার বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ: চরম দুর্ভোগে যাত্রীরা আন্দোলনের নামে সহিংসতায় ভিন্ন উদ্দেশ্য রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েল নির্বাচন: অস্পষ্ট ফলাফলে কি থাকছেন নেতানিয়াহু? ঝালকাঠিতে অবৈধ চুল্লিতে কয়লা উৎপাদন, স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয়রা দশমিনায় অগ্নিকাণ্ডে তিন ভাইয়ের বসতঘর ভস্মীভূত, সর্বস্ব হারালেন পরিবার আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত দুই শতাধিক, কাভার্ড ভ্যানে আগুন ফের যুদ্ধ বাড়লে ইরানের সম্ভাব্য লক্ষ্যবস্তু যেসব স্থাপনা মুন্সীগঞ্জে ড্রাম ট্রাকের ধাক্কায় দুই বৃদ্ধ নিহত

ধর্মীয় বিশ্বাসকে পুঁজি করে ফায়দা হাসিল বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টার

বিজনেস টাইমস
  • আপডেট সময় সোমবার, ২ নভেম্বর, ২০২৬

সোমবার সকালে বরিশালের বিডিএস মিলনায়তনে ‘ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি প্রসারে করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন এমপি এ আহ্বান জানান। তিনি স্পষ্টভাবে বলেন, ধর্মীয় বিশ্বাসের ওপর ভিত্তি করে কোনো ধরনের সংঘাত বা রাজনৈতিক ফায়দা হাসিল করার পথ বন্ধ করতে হবে। সোমবার (২ নভেম্বর) সকালে বরিশাল বিডিএস মিলনায়তনে ‘ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি প্রসারে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, যখনই ধর্মীয় বিভেদ ও দাঙ্গা ছড়ায়, তখন একশ্রেণির স্বার্থান্বেষী মহল এর থেকে সুবিধা নিতে তৎপর হয়ে ওঠে। তিনি আরও বলেন, ধর্মীয় উসকানির মাধ্যমে সৃষ্ট সংঘাতের সবচেয়ে বড় ভুক্তভোগী হন সাধারণ মানুষ। অথচ যারা ধর্মকে পুঁজি করে রাজনীতি করে, তারাই আড়ালে থেকে সবচেয়ে বেশি লাভবান হয়। এই সুবিধাবাদী রাজনীতির অবসান ঘটানো জরুরি বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, ‘‘ধর্মীয় বিশ্বাসকে কেন্দ্র করে সংঘাত তৈরি হলে সাধারণ মানুষই সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়।

একটি গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের মূল শর্ত হিসেবে ধর্মীয় স্বাধীনতা ও পারস্পরিক সম্প্রীতি বজায় রাখাকে গুরুত্ব দিয়েছেন জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের নিজ ধর্ম পালনের অধিকার নিশ্চিত করতে রাজনৈতিক নেতা, প্রশাসন, নাগরিক সমাজ ও ধর্মীয় নেতৃবৃন্দকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজব ও ধর্মীয় উসকানি রোধে সবাইকে অধিকতর সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে নিয়মিত সংলাপ ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমেই শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা সম্ভব বলে মনে করেন তিনি। তাই ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির পরিবেশ গড়ে তুলতে হবে। ’’।

বরিশাল জেলার ফোর্ব ফোরামের সভাপতি অধ্যাপক গাজী জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরও উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন, বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, চার্চ অব ইংল্যান্ডের ফোর্ব এজেন্ট অব চেঞ্জ প্রজেক্টের পরিচালক চার্লস রীড, বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু এবং বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এবায়েদুল হক চাঁন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, ধর্মীয় প্রতিনিধি ও উন্নয়ন সংস্থার কর্মীরা এতে অংশ নেন।

Tags: , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT