1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
বেরোবিতে তিন মাসেও হয়নি আবাসিক হলে সিট বরাদ্দ গাজায় প্রতিকূলতার মাঝেও সংবর্ধিত এক হাজার কোরআনে হাফেজ বঙ্গোপসাগরে নিম্নচাপ, দেশের ৪ সমুদ্রবন্দরে সতর্ক সংকেত কাতারে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ সিডরের ১৯ বছর: ভোলায় আজও কাটেনি স্বজন হারানোর ক্ষত গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ, ৮ কারখানায় ছুটি রাইজিং স্টার্স কাপে বাংলাদেশ ‘এ’ দলের নেতৃত্বে সাইফ হাসান সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শুরু কাতারে বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন গাজীপুরে গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়ল প্রবাসীর ১৩ বসতঘর ও দোকান

‘ইন্টারনেটের দাম কমাতে বিভিন্ন কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে’

বিজনেস টাইমস
  • আপডেট সময় সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, কোনো সরকার যেন ইন্টারনেট বন্ধ করতে না পারে, সেজন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে। পাশাপাশি, ইন্টারনেটের দাম কমানোর জন্য বিভিন্ন কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার ইন্টারনেটের অবাধ প্রবাহ নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ এবং ভবিষ্যতে যেন কোনো সরকার ইন্টারনেট বন্ধ করতে না পারে, সেই লক্ষ্যে নির্দিষ্ট নীতিমালা ও আইন প্রণয়ন করা হচ্ছে।

আজ সোমবার (৭ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন – ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন ফয়েজ আহমদ তৈয়্যব।

তিনি বলেন, বর্তমান সরকারের লক্ষ্য ডিজিটাল বাংলাদেশের উন্নয়ন নিশ্চিত করা এবং ইন্টারনেটের অবাধ প্রবাহ বজায় রাখা। এই লক্ষ্য পূরণের জন্য চারটি গুরুত্বপূর্ণ বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে দেশের টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাত আরও শক্তিশালী ও নিরাপদ হতে পারে।

ফয়েজ আহমদ তৈয়্যব আশা প্রকাশ করেন যে, এসব উদ্যোগ দেশের প্রযুক্তি খাতের উন্নতি করবে এবং বিনিয়োগকারীদের জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরি করবে। সরকার দেশি-বিদেশি বিনিয়োগকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন প্রযুক্তি সমাধান ও সহায়ক নীতি প্রণয়ন করছে, যাতে তারা বাংলাদেশে সহজে ও সুরক্ষিতভাবে বিনিয়োগ করতে পারে।

এসময় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরীসহ উদ্যোক্তা এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন।

বিটি/ আরকে

Tags:

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT