1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী তাজমহল পরিদর্শনের অনুমতি পেলেন পাকিস্তানি মন্ত্রী মুসাদিক জাতিসংঘে মৃত্যুদণ্ড স্থগিতের প্রস্তাবে ভোটদান থেকে বিরত বাংলাদেশ সোমবার থেকে পটুয়াখালীতে শুরু ঐতিহ্যবাহী রাস উৎসব প্রধানমন্ত্রীর বক্তব্য ভুলভাবে প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম: পররাষ্ট্র মন্ত্রণালয় নবান্নের উৎসবে বাংলার সাত ঐতিহ্যবাহী পিঠার রেসিপি ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কাতারে স্বর্ণের দাম কমেছে, প্রবাসীদের অগ্রিম বুকিংয়ে হিড়িক বাল্টিক সাগরে রুশ জাহাজে ড্রোন হামলা, ইউক্রেনকে দায়ী করছে ফিনল্যান্ড ইসরায়েলে জাতীয় ঐক্য সরকার গঠনে নেতানিয়াহুর ১০ শর্ত

এক রাতের অনিদ্রাই বাড়িয়ে দিতে পারে ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি!

বিজনেস টাইমস
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫

এক রাতের কম ঘুমই শরীরের প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে দিতে পারে বলে নতুন গবেষণায় উঠে এসেছে।

ডেইলি মেইলের এক প্রতিবেদন জানাচ্ছে, কুয়েতের দাসমান ডায়াবেটিস ইনস্টিটিউটের বিজ্ঞানীরা দেখেছেন, মাত্র এক রাতের অনিদ্রাই শরীরে ক্ষতিকর প্রদাহ সৃষ্টি করতে পারে, যা রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাধাগ্রস্ত করতে পারে।

গবেষণায় অংশ নেওয়া পাঁচজন সুস্থ ব্যক্তির রক্তপরীক্ষায় দেখা গেছে, অনিদ্রার ফলে নন-ক্লাসিক্যাল মনোসাইট নামে এক ধরনের রোগ প্রতিরোধক কোষের সংখ্যা বেড়ে যায়, যা দীর্ঘমেয়াদে হৃদরোগ, ডায়াবেটিস ও স্থূলতার ঝুঁকি বাড়াতে পারে।

গবেষণার প্রধান ড. ফাতেমা আল-রাশেদ বলেছেন, প্রযুক্তির অগ্রগতি ও দীর্ঘ স্ক্রিন টাইম মানুষের ঘুমের স্বাভাবিক ছন্দ নষ্ট করছে, যা সুস্থতার জন্য হুমকি হতে পারে।

বিশেষজ্ঞরা সুস্থ থাকতে নিয়মিত ঘুমের রুটিন বজায় রাখা, স্ক্রিন টাইম কমানো ও রাতে শান্তিপূর্ণ পরিবেশ তৈরির পরামর্শ দিয়েছেন।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT