1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
জুলাই–আগস্টে বিদেশি ঋণ এল ২৯ কোটি ডলার, শোধ ৭০ কোটি ডলার ‘জাতীয় দলের জার্সি পরা আমার স্বপ্ন ছিল’ ইসলামি অর্থায়নে আসছে আইপিডিসি ফাইন্যান্স জনতা ব্যাংকের প্রস্তাবিত অর্গানোগ্রাম দ্রুত অনুমোদনের দাবিতে মানববন্ধন বিনিয়োগকারীদের সামনে সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চলের সম্ভাবনা রাখাইনের সব বেসামরিক নাগরিককে হত্যার নির্দেশ দেওয়া হয়েছিল সরকারি বাহিনীকে: যুদ্ধবন্দি সেনা ৫১ বিশেষ বিসিএসের আবেদন শুরু ১ অক্টোবর, শূন্যপদ স্বাস্থ্যে ৫০০০ জাপানের পোশাক বাজার ধরতে বিজিএমইএ’র ‘জাপান ডেস্ক’ চালু রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর ৫ দফা প্রস্তাব বোয়িংয়ের সঙ্গে ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি বিমানের

এডিবি থেকে ১৫০ মিলিয়ন ডলার পাচ্ছে বাংলাদেশ

বিজনেস টাইমস
  • আপডেট সময় রবিবার, ৩ আগস্ট, ২০২৫

কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (টিভিইটি) খাতে উন্নয়নের জন্য বাংলাদেশকে ১৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। রোববার (০৩ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে বাংলাদেশ সরকার ও এডিবির মধ্যে এ চুক্তি সই হয়।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী ও এডিবির কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিয়ং নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এডিবির পক্ষ থেকে জানানো হয়, এই অর্থ দেশের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো, দারিদ্র্য ও সামাজিক বঞ্চনা কমানো এবং বিশ্ববাজারে প্রতিযোগিতামূলক সক্ষমতা তৈরির লক্ষ্যে ব্যয় করা হবে।

হোয়ে ইউন জিয়ং বলেন, বাংলাদেশের অর্থনৈতিক বৈচিত্র্যকরণের সঙ্গে সামঞ্জস্য রেখে পাঁচটি খাতকে অগ্রাধিকার দিয়ে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে, যান্ত্রিক, ইলেকট্রনিক্স ও বৈদ্যুতিক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নাগরিক (সিভিল) এবং খাদ্য ও কৃষি।

তিনি আরও বলেন, ‘এই কর্মসূচি সরকারের সমন্বিত টিভিইটি ডেভেলপমেন্ট অ্যাকশন প্ল্যানের সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে কাজ করবে। এতে দক্ষ শিক্ষক তৈরি ও প্রশিক্ষণের সুযোগ বাড়বে, যা শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা ও চাকরির প্রস্তুতিতে সহায়ক হবে।’

এডিবি জানায়, ঢাকার বাইরের সুবিধাবঞ্চিত এলাকাগুলোর টিভিইটি শিক্ষকদের উন্নত প্রশিক্ষণ দেওয়ার জন্য একটি নতুন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এতে শিক্ষকরা উদীয়মান প্রযুক্তি ও আধুনিক শিক্ষাদান পদ্ধতির ওপর দক্ষতা অর্জন করবেন।

এই কর্মসূচি শেষে কমপক্ষে ১০ হাজার শিক্ষক তাদের দক্ষতা বাড়াতে পারবেন, যা ২ লাখ ৫০ হাজারের বেশি শিক্ষার্থীর ওপর ইতিবাচক প্রভাব ফেলবে। দেশব্যাপী একটি ধারাবাহিক পেশাদার উন্নয়ন ব্যবস্থা গড়ে তোলা হবে, যা টিভিইটি শিক্ষায় টেকসই মান নিশ্চিত করবে।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT