1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মেসি যখন সময়ের গতি বদলে দেন বিশ্বকাপ ২০২৬: মুসলিম ফুটবলাররা যেভাবে ইউরোপের পরিচয়–বিতর্ককে চ্যালেঞ্জ করছেন বাংলাদেশ–রাখাইন সীমান্তে নতুন বাস্তবতা অতিরিক্ত সময়ের রোমাঞ্চ জিতে সেমিতে আর্জেন্টিনা মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ইইউ’র কারিগরি দল বাংলাদেশে আসছে শিগগিরই ইরানে নতুন যৌথ হামলা চালাতে ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় নেতানিয়াহু বন্যা ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ইরানের ‘জানাজা কূটনীতি’: কোরআনের আয়াতে আয়াতে মিত্র-প্রতিদ্বন্দ্বীদের বার্তা মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার কেপ ভার্দের রূপকথার ইতি টেনে শেষ ষোলোতে আর্জেন্টিনা

খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণা: হাসপাতালে দায়িত্বে এসএসএফ

বিজনেস টাইমস
  • আপডেট সময় মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাষ্ট্রের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) ঘোষণা করার পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে হাসপাতালের প্রধান ফটকে ব্যারিকেড বসানো হয় এবং দুপুরে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)-এর গাড়ি পৌঁছায়।

বিএনপির মিডিয়া সেলের শায়রুল কবির খান জানিয়েছেন, এসএসএফ সদস্যরা হাসপাতালের নিরাপত্তা তদারকি করছেন এবং তারা দলের স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে যোগাযোগ করেছেন।

সেখানে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান এবং খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার। তবে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের উপস্থিতি নিয়ে এখনো কোনো ঘোষণা দেওয়া হয়নি।

এদিন সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠকে খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্ব এসএসএফকে দেওয়া হয়েছে।

গত ২৩ নভেম্বর রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল, তবে বুকে সংক্রমণ ধরা পড়ায় ভর্তি করা হয়। সোমবার ভোরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ‘স্পেশাল কেয়ার’-এ রাখা হয়।

তার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, বুধবার যুক্তরাজ্যের বিশেষজ্ঞরা তার চিকিৎসা দেখবেন। যুক্তরাষ্ট্র, চীন, কাতার, সৌদি আরব, পাকিস্তান ও ভারত ইতোমধ্যে চিকিৎসা সহায়তার প্রস্তাব দিয়েছে। মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী প্রয়োজন হলে খালেদা জিয়াকে দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হবে।

বিটি/ আরকে

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT