1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মেসি যখন সময়ের গতি বদলে দেন বিশ্বকাপ ২০২৬: মুসলিম ফুটবলাররা যেভাবে ইউরোপের পরিচয়–বিতর্ককে চ্যালেঞ্জ করছেন বাংলাদেশ–রাখাইন সীমান্তে নতুন বাস্তবতা অতিরিক্ত সময়ের রোমাঞ্চ জিতে সেমিতে আর্জেন্টিনা মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ইইউ’র কারিগরি দল বাংলাদেশে আসছে শিগগিরই ইরানে নতুন যৌথ হামলা চালাতে ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় নেতানিয়াহু বন্যা ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ইরানের ‘জানাজা কূটনীতি’: কোরআনের আয়াতে আয়াতে মিত্র-প্রতিদ্বন্দ্বীদের বার্তা মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার কেপ ভার্দের রূপকথার ইতি টেনে শেষ ষোলোতে আর্জেন্টিনা

খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন পরিবারের সদস্যরা

বিজনেস টাইমস
  • আপডেট সময় শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন তার পরিবারের সদস্যরা।

শুক্রবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় কবর জিয়ারতে আসেন তারেক রহমানের মেয়ে জাইমা রহমান, প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান এবং তার দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমান। তারা কবরের পাশে দাঁড়িয়ে পবিত্র কোরআন তিলাওয়াত করেন এবং পরে দোয়া ও মোনাজাত করেন।

খালেদা জিয়ার মেজ বোন সেলিনা ইসলাম তার স্বামী অধ্যাপক আমিনুল ইসলামকে সঙ্গে নিয়ে সেখানে উপস্থিত হন। অসুস্থ অধ্যাপক আমিনুল ইসলাম হুইলচেয়ারে করে আসেন। খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দারের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। তার গৃহকর্মী ফাতেমা বেগমও কবর জিয়ারতে আসেন।

শোকাহত পরিবেশে কবরের সামনে দাঁড়িয়ে পরিবারের সদস্যরা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানান। নাতনি জাইমা রহমান দাদুর কবরের সামনে ফুলের তোড়া রেখে নীরবে দাঁড়িয়ে ফাতেহা পাঠ করেন। পাশে ছিলেন জাহিয়া ও জাফিয়াও। তখন কবরপ্রাঙ্গনে নেমে আসে নিস্তব্ধতা।

এ সময় কবরপ্রাঙ্গনে জাতীয়তাবাদী উলামা দলের সদস্যরা কোরআন তিলাওয়াত করছিলেন।

পরিবারের সদস্যদের কবর জিয়ারতের সময় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। এ সময় কোনো নেতা-কর্মীকে কবরপ্রাঙ্গনে প্রবেশ করতে দেওয়া হয়নি। তারা চলে যাওয়ার পর সাধারণ মানুষের জন্য কবরপ্রাঙ্গন খুলে দেওয়া হয়। তখন কালো ব্যাজ ধারণ করে নেতা-কর্মীদের ঢল নামে খালেদা জিয়ার কবরপ্রাঙ্গনে।

বিটি/আরকে

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT