1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মেসি যখন সময়ের গতি বদলে দেন বিশ্বকাপ ২০২৬: মুসলিম ফুটবলাররা যেভাবে ইউরোপের পরিচয়–বিতর্ককে চ্যালেঞ্জ করছেন বাংলাদেশ–রাখাইন সীমান্তে নতুন বাস্তবতা অতিরিক্ত সময়ের রোমাঞ্চ জিতে সেমিতে আর্জেন্টিনা মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ইইউ’র কারিগরি দল বাংলাদেশে আসছে শিগগিরই ইরানে নতুন যৌথ হামলা চালাতে ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় নেতানিয়াহু বন্যা ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ইরানের ‘জানাজা কূটনীতি’: কোরআনের আয়াতে আয়াতে মিত্র-প্রতিদ্বন্দ্বীদের বার্তা মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার কেপ ভার্দের রূপকথার ইতি টেনে শেষ ষোলোতে আর্জেন্টিনা

গণভোট ও সংসদ নির্বাচন বিষয়ে ইসির বিশেষ নির্দেশনা

বিজনেস টাইমস
  • আপডেট সময় বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

আগামী গণভোট ও সংসদ নির্বাচন বিষয়ে ভোটারদের সচেতন করতে প্রতিটি ভোট কেন্দ্রে পরিবেশবান্ধব বিশেষ ব্যানার টাঙানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

কোনো উপজেলায় কর্মকর্তা সংকটে থাকলে পাশের উপজেলা থেকে নিয়োগ দেওয়া যাবে। তবে একটি আসনের সব প্রিসাইডিং অফিসারকে ঢালাওভাবে অন্য আসনে নিয়োগ দেওয়া যাবে না বলে জানিয়েছে সংস্থাটি। এ ছাড়া একই নির্বাচনি এলাকায় যদি একাধিক প্রার্থীর নাম হুবহু হয়, তবে তাদের পরিচয় নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা জারি করেছে ইসি।আগামী গণভোট ও সংসদ নির্বাচন বিষয়ে ভোটারদের সচেতন করতে প্রতিটি ভোট কেন্দ্রে পরিবেশবান্ধব বিশেষ ব্যানার টাঙানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

কোনো উপজেলায় কর্মকর্তাসংকট থাকলে পাশের উপজেলা থেকে নিয়োগ দেওয়া যাবে। তবে একটি আসনের সব প্রিসাইডিং অফিসারকে ঢালাওভাবে অন্য আসনে নিয়োগ দেওয়া যাবে না বলে জানিয়েছে সংস্থাটি।

এছাড়া একই নির্বাচনি এলাকায় যদি একাধিক প্রার্থীর নাম হুবহু হয়, তবে তাদের পরিচয় নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা জারি করেছে ইসি।নির্দেশনায় বলা হয়, পরিবেশ রক্ষায় বিশেষ গুরুত্ব দিয়ে এবার ডিজিটাল প্রিন্টের ব্যানারগুলো তৈরিতে সুনির্দিষ্ট মানদণ্ড নির্ধারণ করে দিয়েছে কমিশন। ব্যানারগুলোতে উপাদান হিসেবে থাকবে ৮০ শতাংশ প্রাকৃতিক কটন ও ২০ শতাংশ ভিসকস-মিশ্রিত পরিবেশবান্ধব ফেব্রিক। ব্যানারগুলো রিঅ্যাকটিভ ডিজিটাল প্রিন্টের মধ্যে ৩ ফুট দৈর্ঘ্য ও ৫ ফুট প্রস্থ হবে। ভ্যাট, ট্যাক্সসহ প্রতিটি ব্যানারের সর্বোচ্চ মূল্য নির্ধারণ করা হয়েছে ৬৮৬ টাকা এবং ব্যানারের ওপর ও নিচে পিভিসি পাইপ ও ঝোলানোর হুক থাকবে।

এক আসনের সব প্রিসাইডিং অফিসার অন্য আসনে নিয়োগ নয় : ভোট গ্রহণ কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে ইসি। নির্দেশনায় জানানো হয়েছে, কোনো উপজেলায় কর্মকর্তাসংকট থাকলে পাশের উপজেলা থেকে নিয়োগ দেওয়া যাবে। তবে একটি আসনের সব প্রিসাইডিং অফিসারকে ঢালাওভাবে অন্য আসনে নিয়োগ দেওয়া যাবে না।

নির্দেশনায় ইসি জানায়, ভোট গ্রহণ কর্মকর্তাদের প্যানেল চূড়ান্ত করার ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলায় যদি প্রয়োজনীয়সংখ্যক কর্মকর্তা না পাওয়া যায়, তবেই কেবল পাশের বা নিকটবর্তী উপজেলা থেকে কর্মকর্তা নিয়োগ করা যাবে।

তবে কমিশন সিদ্ধান্ত নিয়েছে, কোনো একটি বিশেষ আসনের সব প্রিসাইডিং অফিসারকে অন্য আসনে একযোগে নিয়োগ দেওয়া যাবে না।

বিটি/ আরকে

Tags: , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT