টানা তিন দফা বৃদ্ধির পর অবশেষে দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। টানা ৩ দফা বাড়ার পর দেশের বাজারে স্বর্ণের কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
সংগঠনটির প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং স্ট্যান্ডিং কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়েছে। কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টা থেকে নতুন এ মূল্য কার্যকর হয়েছে। মূলত স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই সমন্বয় করা হয়েছে। তবে স্বর্ণের দাম কমানো হলেও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
নতুন নির্ধারিত দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এখন ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ২ লাখ ১৬ হাজার ৭১৭ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৬ হাজার ৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫২ হাজার ৪০ টাকা। বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই দাম আজ সকাল থেকেই কার্যকর হয়েছে। নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা।
চলতি ২০২৬ সালে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ১৩৪ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এই সময়ের মধ্যে ৬৫ বার স্বর্ণের দাম বাড়ানো হয়েছে এবং ৬৮ বার কমানো হয়েছে। এছাড়া একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। এর আগের বছর অর্থাৎ ২০২৫ সালে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল মোট ৯৩ বার। সেই বছর ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল এবং ২৯ বার কমানোর ঘটনা ঘটেছিল। টানা তিনবার বাড়ার পর এবার স্বর্ণের দাম কমায় বাজারে কিছুটা স্বস্তি ফিরতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
Tags: বাজুস, বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন, স্বর্ণের দাম, স্বর্ণের বাজার