1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

ঢাবির স্থগিত বিজ্ঞান ইউনিটের পরীক্ষা ২৭ ডিসেম্বর

বিজনেস টাইমস
  • আপডেট সময় রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্থগিত হওয়া বিজ্ঞান ইউনিটের (ক ইউনিট) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৭ ডিসেম্বর। এদিন বিকাল সাড়ে ৩টায় পরীক্ষা শুরু হয়ে চলবে বিকাল ৫ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এছাড়াও ভর্তীচ্ছু শিক্ষার্থীদের সুবিধার্থে পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের সুযোগও রাখা হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ইউনিটের ঢাকার বাইরের যেসব পরীক্ষার্থীর আগামী ২৬ ও ২৭ ডিসেম্বর ঢাকায় অন্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আছে এবং যাদের পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের প্রয়োজন রয়েছে, সেসব শিক্ষার্থী আজ বিকাল ৫টা থেকে ২৩ ডিসেম্বর রাত ১২টার মধ্যে ঢাকায় কেন্দ্র পরিবর্তনের জন্য ওয়েবসাইটে (admission.eis.du.ac.bd) আবেদন করতে পারবেন।

এক্ষেত্রে অনলাইন আবেদনের সঙ্গে অবশ্যই এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড এবং সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রবেশ পত্রের কপি আপলোড করতে হবে।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT