1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

তারেক রহমানের শপথ অনুষ্ঠানে যোগ দেবেন ভারতের লোকসভার স্পিকার

বিজনেস টাইমস
  • আপডেট সময় রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত সরকারের আগামী ১৭ ফেব্রুয়ারি শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি হিসেবে যোগ দেবেন দেশটির লোকসভার স্পিকার ওম বিড়লা।

আজ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সরকারি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তারেক রহমানের নেতৃত্বাধীন নবনির্বাচিত সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে ওম বিড়লা যোগ দেবেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, তারেক রহমানের নেতৃত্বে গঠিতব্য বাংলাদেশের নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে লোকসভার স্পিকারের অংশগ্রহণ ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে দৃঢ় ও স্থায়ী বন্ধুত্বের প্রতিফলন। একইসঙ্গে এটি দুই দেশের বিদ্যমান গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি ভারতের দৃঢ় অঙ্গীকারের নিদর্শন।

অভিন্ন ইতিহাস, সংস্কৃতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধে বিশ্বাসী ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারত সরকার তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের নির্বাচিত সরকারে ফেরাকে স্বাগত জানিয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, তারেক রহমানের দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ জনগণের বিপুল সমর্থন লাভ করেছে।

বিটি/ আরকে

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT