1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

তারেক রহমান চাইলে এক দিনেই ট্রাভেল পাস দেবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

বিজনেস টাইমস
  • আপডেট সময় রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যদি দেশে ফিরতে চান, তবে অন্তর্বর্তী সরকার এক দিনের মধ্যেই তাকে ‘ট্রাভেল পাস’ ইস্যু করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

আজ রোববার (৩০ নভেম্বর) রাজধানীর ডিপ্লোম্যাটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) আয়োজিত ‘ডিকাব টক’ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তৌহিদ হোসেন বলেন, ‘লন্ডনে তারেক রহমানের বর্তমান অবস্থান বা স্ট্যাটাস সম্পর্কে অন্তর্বর্তী সরকার অবগত নয়। তবে তিনি যদি দেশে ফিরতে চান, তবে অন্য কোনো দেশের তাকে আটকে রাখাটা অস্বাভাবিক বিষয়।’

উপদেষ্টা বলেন, ‘কেউ যদি দেশে আসতে চান তাহলে তাকে আমরা ওয়ান টাইম ট্রাভেল পাস দেই একবার দেশে আসার জন্য। এটা দিতে একদিন লাগে। কাজেই তিনি যদি আজকে বলেন যে আসবেন, তাহলে আগামীকাল এটা দিতে পারব। পরশু চলে আসোতে পারবেন।’
অসুস্থ মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাশে থাকতে দেশে ফেরার তীব্র আকাঙ্ক্ষা প্রকাশ করার একদিন পরেই পররাষ্ট্র উপদেষ্টা এমন মন্তব্য করলেন।

এর আগে গতকাল শুক্রবার (২৯ নভেম্বর) এক ফেসবুক পোস্টে তারেক রহমান জানিয়েছিলেন, দেশে ফেরার প্রবল ইচ্ছা থাকলেও সেই সিদ্ধান্ত পুরোপুরি তার একার হাতে নেই।

ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি দেশি-বিদেশি চিকিৎসকরা সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসায় সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে সেবা দিয়ে যাচ্ছেন।

নিজের পরিস্থিতির কথা উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘এমন সংকটকালে মায়ের স্নেহস্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যেকোনো সন্তানের মতো আমারও রয়েছে। কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়।’

বিষয়টি সংবেদনশীল হওয়ায় এ নিয়ে বিস্তারিত বলা সম্ভব নয় বলেও তিনি জানান।

তারেক রহমান আশা প্রকাশ করেন, ‘রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী।’

তারেক রহমানের ওই স্ট্যাটাসের কয়েক ঘণ্টা পরই প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছিলেন, তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে অন্তর্বর্তী সরকারের কোনো আপত্তি নেই। ফেসবুকে তিনি লিখেন, ‘এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো বিধিনিষেধ বা আপত্তি নেই।’

উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনি জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেওয়ায় গত রোববার তাকে জরুরি ভিত্তিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

বিটি/ আরকে

Tags: , , , , , , ,

এই ধরনের আরও নিউজ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT