1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী তাজমহল পরিদর্শনের অনুমতি পেলেন পাকিস্তানি মন্ত্রী মুসাদিক জাতিসংঘে মৃত্যুদণ্ড স্থগিতের প্রস্তাবে ভোটদান থেকে বিরত বাংলাদেশ সোমবার থেকে পটুয়াখালীতে শুরু ঐতিহ্যবাহী রাস উৎসব প্রধানমন্ত্রীর বক্তব্য ভুলভাবে প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম: পররাষ্ট্র মন্ত্রণালয় নবান্নের উৎসবে বাংলার সাত ঐতিহ্যবাহী পিঠার রেসিপি ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কাতারে স্বর্ণের দাম কমেছে, প্রবাসীদের অগ্রিম বুকিংয়ে হিড়িক বাল্টিক সাগরে রুশ জাহাজে ড্রোন হামলা, ইউক্রেনকে দায়ী করছে ফিনল্যান্ড ইসরায়েলে জাতীয় ঐক্য সরকার গঠনে নেতানিয়াহুর ১০ শর্ত

তীব্র তাপদাহে করনীয়

বিজনেস টাইমস
  • আপডেট সময় শনিবার, ১০ মে, ২০২৫

আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা অনুযায়ী, আগামী তিন দিন মাঝারি থেকে তীব্র তাপদাহের সম্ভাবনা রয়েছে। তীব্র তাপদাহের সময় শারীরিকভাবে সুস্থ থাকাটা খুব জরুরি। তাই স্বাস্থ্য অধিদপ্তর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে সব নির্দেশনা প্রদান করেছে, তা মেনে চলার আহ্বান জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক।

নগরবাসীর জন্য তীব্র তাপদাহ সংক্রান্ত সতর্কতামূলক বার্তা ডিএনসিসি’র নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হচ্ছে।

আজ শনিবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ নগরবাসীর উদ্দেশ্য এক বার্তায় একথা বলেন। এছাড়া তিনি নিম্নোক্ত নির্দেশনা মেলে চলার জন্য অনুরোধ করেন।

নির্দেশনাসমুহ হলো–

রোদ এড়িয়ে চলুন, বিশেষ করে দুপুর ১২ ঘটিকা থেকে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত। একান্ত জরুরি কাজে বাইরে যেতে হলে ছাতা ব্যবহার করুন।

প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। কাজের ফাঁকে ফাঁকে ছায়াযুক্ত স্থানে বিশ্রাম গ্রহণ করুন। সম্ভব হলে মাঝে মাঝে চোখে মুখে পানির ঝাপটা দিন।

হালকা রঙের সুতির ঢিলেঢালা পোশাক পরিধান করুন। অতিরিক্ত রোদের মাঝে বেশি সময় ধরে শারীরিক পরিশ্রমী কাজ ও খেলাধুলা থেকে বিরত থাকুন।

সহজে হজম হয়, এমন খাবার খাওয়ার চেষ্টা করুন। অসুস্থ্যবোধ করলে দ্রুত চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন।

পোষা প্রাণী, রাস্তায় থাকা প্রাণী ও পাখিদের জন্য বাড়ির ছাদে, বারান্দায়, বাড়ির সামনে পথের ধারে কিংবা আঙ্গিনায় পানি পান করার ব্যবস্থা রাখুন।

তাপ প্রবাহ চলাকালীন সময়ে শিশু, বয়স্ক, প্রতিবন্ধী, শ্রমজীবী ও শারীরিকভাবে অসুস্থ ব্যক্তিদের প্রতি বিশেষ লক্ষ্য রাখুন।

বিটি/ আরকে

Tags:

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT