1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
পাকিস্তানের কাছে শান্তি আলোচনার নতুন প্রস্তাব পাঠিয়েছে ইরান চট্টগ্রাম বন্দরের এনসিটি ইয়ার্ডে একদিনে রেকর্ড কন্টেইনার হ্যান্ডলিং সচল হলো টেকনাফ স্থলবন্দর বাংলাদেশ সীমান্তে ‘বেড়া দেওয়ার জন্য’ ভারত কেন কুমির এবং সাপের সাহায্য নিতে চাইছে? শিক্ষামন্ত্রীর সঙ্গে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ইইউবি) প্রতিনিধি দলের সাক্ষাৎ শেয়ারবাজারে ‘জেড’ ক্যাটাগরিতে নামল ইসলামী ব্যাংক করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা করার প্রস্তাব করেছে এফবিসিসিআই ব্যবসাবান্ধব সংস্কার ও সহজ কর ব্যবস্থার প্রতিশ্রুতি এনবিআর চেয়ারম্যানের লিটারে ৪ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম, নতুন দর ১৯৯ টাকা তিন বেতন কমিশন নিয়ে সুপারিশ প্রণয়ন কমিটি পুনর্গঠন করেছে সরকার

বাজারে আসছে অপো ফাইন্ড এক্স৮ আল্ট্রা

বিজনেস টাইমস
  • আপডেট সময় সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

বাজারে আসছে নতুন স্মার্টফোন অপো ফাইন্ড এক্স৮ আল্ট্রা। ১০ এপ্রিল চীনের বাজারে প্রথম উন্মোচন হবে ফোনটি। এর আগেই ডিভাইসটির বিভিন্ন স্পেসিফিকেশন ও ছবি টিইএনএএ সার্টিফিকেশনের মাধ্যমে প্রকাশ পেয়েছে। খবর গিজমোচায়না।

প্রকাশিত তথ্যানুযায়ী, ফোনটি দুটি মডেল নম্বরে বাজারে আসবে। এর একটি হলো পিকেজে১১০ ও অন্যটি পিকেইউ১১০। এর মধ্যে পিকেইউ১১০ মডেলে স্যাটেলাইট সংযোগের মতো বিশেষ সুবিধা থাকবে।

টিইএনএএ সার্টিফিকেশন থেকে জানা যায়, অপো ফাইন্ড এক্স৮ আল্ট্রার ডিজাইন ও স্পেসিফিকেশন বেশ নজরকাড়া। এ ফোনে ৬ দশমিক ৮২ ইঞ্চি ফ্ল্যাট ওএলইডি স্ক্রিন থাকবে, যার রেজল্যুশন ৩১৬৮×১৪৪০ পিক্সেল (২কে+)। ১২০ হার্টজ রিফ্রেশ রেট থাকার কারণে ভিজুয়াল অভিজ্ঞতা হবে খুবই মসৃণ।

সেলফির জন্য সামনে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা ও পেছনে চারটি ৫০ মেগাপিক্সেল সেন্সরসহ একটি ২ মেগাপিক্সেল মাল্টি-স্পেকট্রাল লেন্স থাকবে। সুরক্ষার জন্য ফোনে একটি আল্ট্রাসনিক আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও একটি আইআর ব্লাস্টারও থাকবে।

ফোনটিতে ৪ দশমিক ৩৫ গিগাহার্টজ প্রসেসর (সম্ভবত স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট) ব্যবহার করা হয়েছে। র‍্যামের বিকল্প হিসেবে ১২ জিবি ও ১৬ জিবি এবং স্টোরেজের জন্য ২৫৬ জিবি থেকে ১ টিবি পর্যন্ত অপশন থাকবে। অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক কালারওএস ও ৬১০০ মিলিঅ্যাম্পিয়ারের ডুয়াল সেল ব্যাটারি থাকবে, যা ১০০ ওয়াটের ওয়্যারড ও ৫০ ওয়াটের ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।

ক্যামেরার বিষয়ে জানা যায়, পেছনে চারটি ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে—অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশনসহ (ওআইএস) সনি এলওয়াইটি-৯০০ প্রধান সেন্সর, স্যামসাং জেএন৫ আল্ট্রা-ওয়াইড, তিন গুণ পেরিস্কোপ জুমসহ সনি এলওয়াইটি-৭০০ ও ছয় গুণ পেরিস্কোপসহ এলওয়াইটি-৬০০। এক্স৮ আল্ট্রাতে আইপি৬৮/আইপি৬৯ রেটিং ও বাম প্রান্তে একটি নতুন পুশ বাটন (অ্যালার্ট স্লাইডারের প্রতিস্থাপন) থাকবে।

স্যাটেলাইট কমিউনিকেশন এডিশনটি ১৬ জিবি র‍্যাম ও ১ টিবি স্টোরেজের একটি কনফিগারেশনে পাওয়া যাবে। সাধারণ সংস্করণটি ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র‍্যাম ও ৫১২ জিবি স্টোরেজের বিকল্পগুলোয় পাওয়া যাবে। এটি স্টারি ব্ল্যাক, মুনলাইট হোয়াইট ও মর্নিং লাইট রঙে বাজারে আসবে।

বিটি/ আরকে

 

Tags:

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT