1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে শ্রীমঙ্গল যুবদল আহ্বায়ক বহিষ্কৃত ইসরাইলের নির্বাচনে ঝুলে গেল সরকার গঠন, বড় ধাক্কা খেলেন নেতানিয়াহু ওমান উপকূলে হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজে আগুন মণিপুরে সংঘাত নিরসনের দাবিতে ৩১ অক্টোবর মহাসমাবেশ বাড়ছে এলপিজি সিলিন্ডারের দাম, নতুন দর ঘোষণা আগামী সপ্তাহে যান্ত্রিক ত্রুটিতে টোকিওতে আটকা প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইট ঢাকায় আসছেন ফিফা বিশ্বকাপ মাতানো ডিজে সঞ্জয় বিশ্ববাজারে স্বর্ণের দাম কমে চার হাজার ডলারের নিচে নামার আশঙ্কা ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ জামায়াতের হরমুজে মাইন বিস্ফোরণ: তিনটি তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ড

বাড়ছে এলপিজি সিলিন্ডারের দাম, নতুন দর ঘোষণা আগামী সপ্তাহে

বিজনেস টাইমস
  • আপডেট সময় শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

বেসরকারি খাতে এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানোর প্রস্তাব করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কারিগরি মূল্যায়ন কমিটি। বর্তমানে ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৮৩৭ টাকা থাকলেও, তা বাড়িয়ে ১ হাজার ৯৭৬ টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর বিয়াম ফাউন্ডেশনে আয়োজিত এক গণশুনানিতে এই প্রস্তাবনা তুলে ধরা হয়। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী সপ্তাহে কমিশন নতুন এই মূল্য ঘোষণা করতে পারে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজধানীর বিয়াম ফাউন্ডেশনে এলপিজির দাম ও কমিশন পুনর্নির্ধারণ নিয়ে গণশুনানিতে এ সুপারিশ করা হয়।

কারিগরি কমিটির প্রস্তাব অনুযায়ী, সিলিন্ডার প্রতি দাম ১৩৯ টাকা বৃদ্ধির লক্ষ্য রয়েছে। এক্ষেত্রে ইমপোর্ট প্যারিটি প্রাইস প্রতি কেজিতে ১২৮ দশমিক ৭০ টাকা এবং রিটেইলার পর্যায়ে প্রতি কেজির দাম ১৫৩ দশমিক ৬ টাকা থেকে বাড়িয়ে ১৬৪ দশমিক ৬৮ টাকা নির্ধারণের সুপারিশ দেওয়া হয়েছে। একইসঙ্গে বিভিন্ন পর্যায়ের চার্জ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে, যার মধ্যে অপারেটর চার্জ ১৬ দশমিক ৭৪ টাকা থেকে বাড়িয়ে ২৩ দশমিক ৪৮ টাকা, ডিস্ট্রিবিউটর চার্জ ৪ দশমিক ১৭ টাকা থেকে ৬ দশমিক ৬৭ টাকা এবং রিটেইলার চার্জ ৩ দশমিক ৭৫ টাকা থেকে ৫ দশমিক ৮৩ টাকায় উন্নীত করা হয়েছে।

গণশুনানিতে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) উপদেষ্টা খলিলুর রহমান এলপিজির দাম পুনর্নির্ধারণের ক্ষেত্রে সাধারণ ভোক্তাদের সুবিধা-অসুবিধার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়ার আহ্বান জানান।

Tags: , , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT