1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
শেখ হাসিনাকে ফেরাতে কতটা কার্যকর বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তি? দক্ষিণ আফ্রিকার মাটিতে চ্যালেঞ্জে শান্তর বাংলাদেশের নতুন পরীক্ষা তরুণ ফুটবলাররা চাপ নিতে পারেনি, হারের পর বললেন থমাস ডুলি ইরান নীতিতে পরিবর্তন: জেডি ভ্যান্সকে দায়িত্ব থেকে সরিয়ে দিলেন ট্রাম্প ইসরায়েলি হামলায় নিহত হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নতুন প্রজন্মকে বইপাঠ ও ইতিহাস চর্চায় উদ্বুদ্ধ করার আহ্বান তৈরি পোশাক খাতে নজিরবিহীন অস্থিরতা: বন্ধ ১৪৭ কারখানা, অর্থনীতিতে বড় শঙ্কা আইজেনকট |: নেতানিয়াহুর জাতীয় ঐক্যের প্রস্তাবকে ‘ভাঁওতাবাজি’ উড়িষ্যায় মৃত কুকুরের মাংস খেলেন যুবক, ভাইরাল ভিডিও সৌদি আরবের নিরাপত্তায় সব ধরনের সহায়তায় প্রস্তুত পাকিস্তান

বুধবার থেকে পর্যটকদের জন্য খুলছে কেওক্রাডং

বিজনেস টাইমস
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

আগামীকাল ১ অক্টোবর, বুধবার থেকে পর্যটকদের জন্য ফের খুলে দেওয়া হচ্ছে রুমা উপজেলার কেওক্রাডং পর্যটন কেন্দ্র। সোমবার সন্ধ্যায় জেলা প্রশাসক শামীম আরা রিনির স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, দেশি-বিদেশি পর্যটকদের কেওক্রাডং ভ্রমণে আর বাধা না থাকলেও কিছু শর্ত মানতে হবে। সেগুলো হলো- (ক) আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় রুমা উপজেলার যেসকল পর্যটন কেন্দ্রগুলো খোলা হয়েছে সেগুলো ছাড়া অন্য কোন পর্যটন কেন্দ্রে ভ্রমণ নিষিদ্ধ, (খ) জেলা বা উপজেলা প্রশাসনের নিবন্ধিত ট্যুর গাইডদের সাথে নিয়ে ভ্রমণ করতে হবে, (গ) পর্যটন কেন্দ্রগুলোর চেকপোস্ট বা পর্যটন তথ্য সেবা কেন্দ্রে অবশ্যই ভ্রমণের তথ্য দিতে হবে, (ঘ) নির্দিষ্ট নির্দেশনা ভঙ্গ করলে সাথে সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা নিকটবর্তী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করতে হবে, (ঙ) এসব পর্যটন কেন্দ্রে যাতায়াতের জন্য ফিটনেস ও অনুপযোগী যানবাহন চলাচল নিষিদ্ধ এবং (চ) অযাচিত কোন ঘটনা ঘটলে সংশ্লিষ্ট পর্যটন সংস্থার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে এবং পুনরায় পর্যটন কেন্দ্রগুলো ভ্রমণ নিষিদ্ধ করতে পারবে জেলা প্রশাসন।

গত শনিবার ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ১ অক্টোবর থেকে কেওক্রাডং পর্যটন কেন্দ্র খুলে দেয়ার সিদ্ধান্তের কথা জানান জেলা প্রশাসক শামীম আরা রিনি।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT