1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
কাতারি ইয়ট ও নৌকার চাহিদা বাড়ছে বিশ্ববাজারে বেরোবিতে তিন মাসেও হয়নি আবাসিক হলে সিট বরাদ্দ গাজায় প্রতিকূলতার মাঝেও সংবর্ধিত এক হাজার কোরআনে হাফেজ বঙ্গোপসাগরে নিম্নচাপ, দেশের ৪ সমুদ্রবন্দরে সতর্ক সংকেত কাতারে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ সিডরের ১৯ বছর: ভোলায় আজও কাটেনি স্বজন হারানোর ক্ষত গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ, ৮ কারখানায় ছুটি রাইজিং স্টার্স কাপে বাংলাদেশ ‘এ’ দলের নেতৃত্বে সাইফ হাসান সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শুরু কাতারে বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন

ভোটার নম্বর এবং ভোটকেন্দ্রের তথ্য জানবেন যেভাবে

বিজনেস টাইমস
  • আপডেট সময় শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটার নম্বর এবং ভোটকেন্দ্রের তথ্য জানার চারটি পদ্ধতি চালু করেছে নির্বাচন কমিশন বা ইসি।

শনিবার (৭ ফেব্রুয়ারি) কমিশনের জনসংযোগ অধিশাখা থেকে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়।

প্রথমত, মোবাইল অ্যাপের মাধ্যমে ভোটার নম্বর এবং ভোটেকেন্দ্রের তথ্য জানা যাবে। এজন্য মোবাইলের প্লে স্টোর থেকে Smart Election Management BD অ্যাপ ইনস্টল করে এনআইডি নম্বর এবং জন্ম তারিখ দিয়ে খুঁজলেই ভোটার নম্বর, ভোটকেন্দ্রের নাম এবং কেন্দ্রের ঠিকানা সম্পর্কে জানতে পারবেন।

দ্বিতীয়ত, হটলাইন নম্বর ১০৫ এ কল করে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানতে পারবেন ভোটাররা। প্রতিদিন ভোর ছয়টা থেকে রাত ১২টা পর্যন্ত এই সেবা চালু থাকবে। এই পদ্ধতিতে তথ্য জানতে ভোটারের এনআইডি নম্বর এবং জন্ম তারিখ প্রয়োজন হবে।

তৃতীয়ত, এসএমএস এর মাধ্যমেও ভোটাররা এসব তথ্য জানতে পারবেন। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে PC NID লিখে ১০৫ নম্বরে মেসেজ পাঠাতে হবে।

এছাড়া নির্বাচন কমিশনের ওয়েবসাইট ব্যবহার করেও ভোটার নম্বর এবং ভোটকেন্দ্রের তথ্য জানা যাবে। ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার কিংবা মোবাইল থেকে ecs.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখানে ‘ভোটকেন্দ্র’ মেনুতে ক্লিক করলেই ভোটকেন্দ্র অনুসন্ধানের অপশন পাওয়া যাবে।

এনআইডি নম্বর এবং জন্ম তারিখ দিয়েও নির্বাচন কমিশনের ওয়েবসাইটে অনুসন্ধান করা যাবে। যেখানে গুগল ম্যাপের মাধ্যমে ভোটকেন্দ্রের দূরত্ব এবং যাওয়ার পথ সম্পর্কেও বিস্তারিত জানা যাবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে নির্বাচন কমিশন।

বিটি/ আরকে

Tags: , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT