প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ঘোষণা করেছেন যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ভোটার তালিকা থেকে প্রায় ২১ লাখ মৃত ভোটারকে বাদ দেওয়া হয়েছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) সিইসি আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে সিভিল সোসাইটি প্রতিনিধিদের সঙ্গে সংলাপকালে এই তথ্য জানান।
তিনি আরও বলেন, ভোটার তালিকা সম্পূর্ণরূপে নির্ভুল ও বিশ্বাসযোগ্য করতে নির্বাচন কমিশন বাড়ি বাড়ি গিয়ে তালিকা হালনাগাদের কাজ করছে।
১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে নির্বাচন কমিশন এ অনুষ্ঠানের আয়োজন করে।
বিটি/আরকে
Tags: ভোটার তালিকা, সিইসি