1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

শাপলা কলি গ্রহণ করছে এনসিপি

বিজনেস টাইমস
  • আপডেট সময় রবিবার, ২ নভেম্বর, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ‘শাপলা কলি’ প্রতীক নিয়েই অংশ নেবে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার (২ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

নাসিরুদ্দীন বলেন, ‘নির্বাচন কমিশনে আমরা শাপলা, সাদা শাপলা এবং শাপলা কলি; এই তিনটি প্রতীক চেয়ে আবেদন করেছিলাম। বৃহত্তর স্বার্থে আমরা শাপলা কলি নিচ্ছি। আগামী নির্বাচনে ধানের শীষ ও শাপলা কলির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে।’

বিএনপির সঙ্গে জোটের বিষয়ে নাসীরুদ্দীন জানান, এনসিপি আগামী সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচন কমিশনকে আমরা ইঞ্জিনিয়ারিং কমিশন বলতে পারি।’

গণভোটের প্রশ্নে তিনি বলেন, ‘জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে হলেও মেনে নেব। আবার জাতীয় নির্বাচনের আগে গণভোট করার ক্ষেত্রেও আপত্তি নেই।’

এ সময় তিনি বলেন, ‘আইন উপদেষ্টার কাছে বিএনপি নেতা সালাহউদ্দিন প্রেমের চিঠি দিয়েছেন। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে প্রেমের কারখানা বানাবেন না।’

বিকেল ৩টার দিকে নির্বাচন কমিশনে নাসীরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে এনসিপির প্রতিনিধি দল সিইসির সঙ্গে বৈঠকে অংশ নেয়। প্রতিনিধি দলে আরও ছিলেন যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।

এনসিপি সূত্রে জানা যায়, নির্বাচন কমিশনের প্রতীকের তালিকায় ‘শাপলা’ অন্তর্ভুক্ত করার দাবিতেই মূলত এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। দলটি দীর্ঘদিন ধরে তাদের দলীয় প্রতীক হিসেবে শাপলার দাবি জানিয়ে আসছে।

এর আগে, গত বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নিবন্ধিত রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য নতুন প্রতীকের তালিকা প্রকাশ করা হয়। সেই তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত করা হলেও এনসিপির দাবিকৃত ‘শাপলা’ প্রতীকটি রাখা হয়নি।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT