1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

সম্মিলিত ব্যাংকের কর্মীদের বেতন ২০ শতাংশ পর্যন্ত কমানো হতে পারে

বিজনেস টাইমস
  • আপডেট সময় শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

পাঁচ সংকটাপন্ন ইসলামী ব্যাংক একীভূত করে গঠিত নতুন শরিয়াহ-ভিত্তিক সম্মিলিত ইসলামী ব্যাংকের কর্মীদের বেতন ২০ শতাংশ পর্যন্ত কমানো হতে পারে। কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে পাঁচটি ব্যাংককে মৌখিকভাবে এই নির্দেশনা জানানো হয়েছে।

রোববার এ নাগাদ এসব ব্যাংকে চিঠি দেওয়া হতে পারে বলে বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা টিবিএসকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও পরিচালক মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিক টিবিএসকে বলেন, ‘সম্মিলিত ব্যাংকে ৩৫০ কোটি টাকার সহায়তা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গভর্নর বলেছেন, এসব ব্যাংকের কর্মীদের বেতন কিছুটা কমবে। তবে তাদের জন্য সামনে নতুন পে-স্কেল করা হবে।’

শরিয়াহ-ভিত্তিক একটি ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা টিবিএসকে জানান, কেন্দ্রীয় ব্যাংক তাদেরকে ২০ শতাংশ বেতন কমানোর বিষয়টি মৌখিকভাবে জানিয়েছে। রোববার নাগাদ এ বিষয়ে লিখিত নির্দেশনা পাওয়া যেতে পারে।

চলতি মাসের শুরুতে, বাংলাদেশ ব্যাংক পাঁচটি সমস্যাগ্রস্ত শরিয়াহ-ভিত্তিক ব্যাংককে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি গঠনের জন্য প্রাথমিক অনুমোদন দেয় এবং লেটার অভ ইনটেন্ট ইস্যু জারি করে।

গত বছর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে বাংলাদেশ ব্যাংক এই পাঁচটি ব্যাংককে প্রায় ৩৫ হাজার ৩০০ কোটি টাকার তারল্য সহায়তা দিয়েছে।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT