সুন্দরবনের কুখ্যাত ডাকাত বাহিনীর মূলহোতা জোনাব আলীকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬। শুক্রবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর হরিণটানা থানার কৈয়া বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। শনিবার সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এসআরবি-৬। নিজস্ব প্রতিবেদক, খুলনা ||। শুকবার রাতে খুলনার হরিণটানার কৈয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জোনাব আলীর বাড়ি সাতক্ষীরার শ্যামনগর থানার পদ্মপুকুর এলাকায়। তিনি মৃত কেরামত আলীর ছেলে। অভিযান শেষে তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হরিণটানা থানায় হস্তান্তর করেছে এসআরবি।
এসআরবি জানিয়েছে, তারা নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ব্যক্তি, ওয়ারেন্টভুক্ত অপরাধী, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি এবং চাঞ্চল্যকর হত্যা ও বিভিন্ন গুরুতর মামলার আসামিদের গ্রেপ্তারে ধারাবাহিকভাবে অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে জোনাব আলীকে গ্রেপ্তার করা হলো।
Tags: এসআরবি, খুলনা, গ্রেপ্তার, ডাকাত, সুন্দরবন