নির্ধারিত সময়সূচি অনুযায়ী উৎসবমুখর পরিবেশে শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এর ভোটগ্রহণ।
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় সারা দেশে একযোগে ভোটগ্রহণের সময়সীমা শেষ হওয়ার পরপরই শুরু হয়েছে ব্যালট পেপার গণনার কাজ।
এদিন সকাল সাড়ে ৭টা থেকে দেশের ২৯৯টি সংসদীয় আসনে এবং সংবিধান সংস্কার সংক্রান্ত গণভোটে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ করা গেছে। বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সারা দেশে শান্তিপূর্ণ পরিবেশে এই ভোটাধিকার প্রয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
বিটি/ আরকে
Tags: গণনা, ফলাফল, ভোট গ্রহণ শেষ