1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
বাংলাদেশ সীমান্তে ‘বেড়া দেওয়ার জন্য’ ভারত কেন কুমির এবং সাপের সাহায্য নিতে চাইছে? শিক্ষামন্ত্রীর সঙ্গে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ইইউবি) প্রতিনিধি দলের সাক্ষাৎ শেয়ারবাজারে ‘জেড’ ক্যাটাগরিতে নামল ইসলামী ব্যাংক করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা করার প্রস্তাব করেছে এফবিসিসিআই ব্যবসাবান্ধব সংস্কার ও সহজ কর ব্যবস্থার প্রতিশ্রুতি এনবিআর চেয়ারম্যানের লিটারে ৪ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম, নতুন দর ১৯৯ টাকা তিন বেতন কমিশন নিয়ে সুপারিশ প্রণয়ন কমিটি পুনর্গঠন করেছে সরকার আগের দামেই ধান-চাল কিনবে সরকার বাসভাড়া সমন্বয়ের সিদ্ধান্ত আসতে পারে বৃহস্পতিবার শিক্ষার্থীদের মাঝে পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ করবে সরকার

১০ কোম্পানি সরাসরি পরিদর্শনের অনুমতি পেয়েছে ডিসিই

বিজনেস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

তালিকাভুক্ত ১০টি কোম্পানির প্রকৃত অবস্থা জানতে সরেজমিন পরিদর্শনের অনুমতি পেয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ডিএসইকে এ অনুমতি দিয়েছে।

সম্প্রতি ডিএসই বিএসইসির কাছে এসব কোম্পানির প্রধান কার্যালয়, কারখানা ও অন্যান্য সম্পর্কিত স্থানে পরিদর্শনের অনুমতি চেয়ে আবেদন করে। সার্বিক বিবেচনায় বিএসইসি এ অনুমোদন দেয়। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

অনুমতি পাওয়া কোম্পানিগুলো হলো: অ্যাসোসিয়েটেড অক্সিজেন, ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, কৃষিবিদ সিড, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল পিএলসি, রিং সাইন টেক্সটাইল, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, বিচ হ্যাচারি, গ্লোবাল হেভি কেমিক্যাল, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস এবং ফু-ওয়াং সিরামিক লিমিটেড।

এসব কোম্পানির মধ্যে তিনটি কোম্পানি ২০২৪-২৫ অর্থবছরে শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দিতে পারেনি। অন্যদিকে, বিচ হ্যাচারি ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। ফার কেমিক্যাল, কৃষিবিদ সিড, নাহি অ্যালুমিনিয়াম, খান ব্রাদার্স, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস এবং ফু-ওয়াং সিরামিক দিয়েছে ০.১০ থেকে ৪ শতাংশ পর্যন্ত নগদ লভ্যাংশ।

জানা গেছে, বেশ কয়েকটি কোম্পানি সিকিউরিটিজ আইন যথাযথভাবে পালন করছে না। কেউ লভ্যাংশ ঘোষণা করে তা নির্ধারিত সময়ে বিতরণ করছে না, কেউবা দীর্ঘদিন ধরে উৎপাদন কার্যক্রম বন্ধ রেখেছে। আবার কোনো কোম্পানি নিয়মিত বার্ষিক সাধারণ সভা করছে না কিংবা গুরুত্বপূর্ণ তথ্য যথাসময়ে বিনিয়োগকারীদের জানাচ্ছে না।

ডিএসই ২০২৩ সাল থেকেই দুর্বল কোম্পানিগুলোর সার্বিক অবস্থা যাচাইয়ে সরেজমিন পরিদর্শনের উদ্যোগ নেয়। এর ধারাবাহিকতায় এর আগেও ৫৪টি কোম্পানি পরিদর্শনের অনুমতি দেওয়া হয়েছিল।

Tags:

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT