1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

১০ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানিতে সরকারি অনুমোদন

বিজনেস টাইমস
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

২০২৬ সালের জানুয়ারি থেকে জুন মেয়াদে পরিশোধিত জ্বালানি তেল আমদানির জন্য ১০ হাজার ৯৭৯ কোটি টাকার প্রস্তাব অনুমোদন করেছে সরকার।

সোমবার (২৪ নভেম্বর) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের নেতৃত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আন্তর্জাতিক কোটেশন আহ্বানের মাধ্যমে পরিশোধিত জ্বালানি তেল আমদানির এই প্রস্তাব তোলে। এতে মোট ব্যয় ধরা হয়েছে ১০ হাজার ৯৭৯ কোটি ১ লাখ ৯ হাজার টাকা।

এছাড়া বৈঠকে সার ও চাল আমদানিরও অনুমোদন দেওয়া হয়েছে। সৌদি আরব ও রাশিয়া থেকে ৩৫ হাজার টন এমওপি এবং ৪০ হাজার টন ইউরিয়া সার আমদানির অনুমতি মিলেছে, যার মোট ব্যয় দাঁড়ায় ৩৯৯ কোটি ৫০ লাখ ২৭ হাজার ৮৪০ টাকা।

অন্যদিকে ২০২৫-২৬ অর্থবছরে উন্মুক্ত আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে সিঙ্গাপুরের মেসার্স অ্যাগ্রোক্রপ ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেড থেকে প্যাকেজ-৬ এর আওতায় ৫০ হাজার টন নন-বাসমতি সিদ্ধ চাল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এতে খরচ হবে ২১৬ কোটি ৪৩ লাখ ৮৭ হাজার ৭৪৫ টাকা। খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী এই চাল আমদানি অনুমোদন করা হয়েছে।

বিটি/আরকে

এই ধরনের আরও নিউজ
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT