1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’, ১৬ জুলাই ‘শহীদ আবু সাঈদ দিবস’ ঘোষণা

বিজনেস টাইমস
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর সরকার পতন এবং নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের গঠনের দিন ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণা করেছে সরকার।

এছাড়া আন্দোলনের সময় রংপুরে পুলিশের গুলিতে নিহত ছাত্র আবু সাঈদের স্মরণে ১৬ জুলাইকে ‘শহীদ আবু সাঈদ দিবস’ ঘোষণা করা হয়েছে।

বুধবার (২৫ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দুটি আলাদা পরিপত্র জারি করে এ ঘোষণা দেওয়া হয়।

দিবস দুটি ‘খ’ শ্রেণিভুক্ত জাতীয় ও আন্তর্জাতিক দিবস হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। প্রতি বছর যথাযোগ্য মর্যাদায় দিবস দুটি পালনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

বিটি/ আরকে

Tags:

এই ধরনের আরও নিউজ
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT