1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

বিএনপির ৭দিনের কর্মসূচি ঘোষণা

বিজনেস টাইমস
  • আপডেট সময় সোমবার, ১৮ মে, ২০২৬

প্রয়াত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সোমবার (১৮ মে) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

সংবাদ সম্মেলনে তিনি জানান, ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। এর মধ্যে থাকবে পোস্টার প্রকাশ, কালো ব্যাজ ধারণ, এবং সংবাদপত্র ও অনলাইন মাধ্যমে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ।

একই সঙ্গে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো আলোচনা সভা আয়োজন করবে এবং পোস্টার প্রকাশ করবে।

রিজভী বলেন, আগামী ৩০ মে (শনিবার) ভোর ৬টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হবে। ওই দিন বেলা ১১টায় বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বে দলের শীর্ষ নেতারা রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ করবেন। পরে সেখানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

তিনি আরও জানান, ৩১ মে (রোববার) দুপুর ২টায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এছাড়া ঢাকার উত্তর ও দক্ষিণ মহানগরের প্রতিটি থানায় দুঃস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী ও কাপড় বিতরণ করা হবে।

একইভাবে দেশের সব জেলা ও মহানগরসহ সব ইউনিটে ৩০ মে ভোরে পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, আলোচনা সভা, দোয়া মাহফিল এবং সহায়তা কার্যক্রম পরিচালিত হবে।

Tags:

এই ধরনের আরও নিউজ
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT