1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

বনানী কাঁচাবাজারে বাংলা কিউআরে লেনদেন করলেন অর্থমন্ত্রী

বিজনেস টাইমস
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

দেশে নগদ টাকার ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেনের প্রসার এবং ক্যাশলেস অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে বাংলা কিউআর ব্যবহারে সচেতনতা বাড়ানোর উদ্যোগ জোরদার করা হচ্ছে। এর অংশ হিসেবে রাজধানীর বনানী কাঁচাবাজারে বাংলা কিউআর ব্যবহার করে কেনাকাটা করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বনানী কাঁচাবাজারে ডাচ্-বাংলা ব্যাংকের অ্যাপের মাধ্যমে বাংলা কিউআর ব্যবহার করে তিনি এ লেনদেন করেন। এ সময় ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহতেশামুল হক খান উপস্থিত ছিলেন।

ডাচ্-বাংলা ব্যাংকের নেক্সাসপে ও রকেট অ্যাপের মাধ্যমে বাংলা কিউআর ব্যবহার করে তাৎক্ষণিকভাবে নগদ টাকাবিহীন লেনদেন করা যায়। এ পদ্ধতিতে ক্রেতারা পণ্য কেনার পর কিউআর কোড স্ক্যান করে ডিজিটাল মাধ্যমে মূল্য পরিশোধ করতে পারেন। ফলে কেনাকাটায় নগদ টাকা বহনের প্রয়োজন কমে এবং লেনদেনের প্রক্রিয়া সহজ হয়।

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে সরকারের ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়ার লক্ষ্য বাস্তবায়নে বাংলা কিউআরভিত্তিক লেনদেনের প্রসারে কাজ করছে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। এরই ধারাবাহিকতায় ডাচ্-বাংলা ব্যাংক গ্রাহক ও ব্যবসায়ীদের মধ্যে এ পদ্ধতির ব্যবহার বাড়াতে সারা দেশে বিভিন্ন সচেতনতামূলক ও প্রচার কার্যক্রম পরিচালনা করছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, বাজার, দোকানপাট ও ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানে বাংলা কিউআরের ব্যবহার বাড়ানো গেলে দৈনন্দিন কেনাকাটায় ডিজিটাল লেনদেনের সুযোগ সম্প্রসারিত হবে। একই সঙ্গে নগদ টাকার ওপর নির্ভরতা কমানো, লেনদেনে স্বচ্ছতা বাড়ানো এবং ডিজিটাল আর্থিক সেবার আওতা সম্প্রসারণেও এ উদ্যোগ ভূমিকা রাখতে পারে।

বাংলা কিউআর হলো কিউআর কোডভিত্তিক একটি সমন্বিত ডিজিটাল পরিশোধব্যবস্থা। এর মাধ্যমে গ্রাহকেরা সমর্থিত ব্যাংক বা আর্থিক সেবাদাতার অ্যাপ ব্যবহার করে কোড স্ক্যান করে অর্থ পরিশোধ করতে পারেন। এ ব্যবস্থার প্রসার ঘটলে বড় ব্যবসাপ্রতিষ্ঠানের পাশাপাশি ক্ষুদ্র দোকানি, বাজারের বিক্রেতা ও সাধারণ ক্রেতারাও সহজে ডিজিটাল লেনদেনের আওতায় আসতে পারবেন।
এন/আই

Tags: , , ,

এই ধরনের আরও নিউজ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT