রাজধানীর উত্তরখানের রাজাবাড়ী ঘাট সংলগ্ন তুরাগ নদী থেকে উদ্ধার করা হয়েছে বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মরদেহ। বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে ৯৯৯-এ কলের মাধ্যমে খবর পেয়ে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। মৃতদেহের বয়স আনুমানিক ২৮ বছর বলে জানা গেছে। পুলিশের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, উদ্ধারকৃত লাশের পরনে সাদা পাজামা ও কালো জামা ছিল। তার পকেটে থাকা আইফোন ও হাতের ঘড়ির মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়। মরদেহ উদ্ধারের বিষয়ে নৌ পুলিশের অভ্যন্তরীণ প্রতিবেদনে বলা হয়, গতকাল বুধবার বিকাল সাড়ে ৪টার সময় ৯৯৯-এর মাধ্যমে খবর পাওয়া যায় উত্তরখান থানার রাজাবাড়ী ঘাট সংলগ্ন তুরাগ নদীতে একটি মরদেহ ভাসছে। হত্যা করা হয়েছে বলে আমি সাসপেক্ট করি।’।
নিহত তাহসিফ সৌরিকে নিয়ে তার বাবা কে এম এনায়েত হেলাল বৃহস্পতিবার দুপুরে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তার ভাষ্যমতে, ছেলেকে হত্যা করে তুরাগ নদে ফেলে দেওয়া হয়েছে। বাবার অভিযোগ, এটি নিছক দুর্ঘটনা নয়, বরং তাকে হত্যার পেছনে অন্য কোনো উদ্দেশ্য কাজ করেছে। এখন পর্যন্ত এ ঘটনার নেপথ্যের কারণ বা কারো নাম স্পষ্টভাবে জানা না গেলেও, পরিবারের পক্ষ থেকে এটিকে হত্যাকাণ্ডের ঘটনা হিসেবেই জোরালোভাবে দাবি করা হচ্ছে। উত্তরখান থানা পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
Tags: তাহসিফ সৌরি, তুরাগ নদ, নিহত, বিমানবাহিনী, হত্যাকাণ্ড