1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
খুলনা রেঞ্জে অনৈতিক সুবিধা নেওয়া ২৮ পুলিশ সদস্য ক্লোজড পাবনায় মাছ ধরার সময় বজ্রপাতে প্রাণ হারালেন ৬ জন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় ফের তেহরানে কাতারের প্রতিনিধিদল ইসরাইলে নির্বাচনের ফলে অচলাবস্থা, সরকার গঠন নিয়ে টানাপোড়েন গাজীপুরে পুলিশ ও বিএনপি নেতা নিহতের ঘটনায় চালক গ্রেপ্তার তাহসিফ সাউরির মৃত্যু: জিজ্ঞাসাবাদের জন্য বন্ধুকে হেফাজতে নিয়েছে পিবিআই কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৫১ জন তাহসিফ সাউরির মৃত্যু: জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন দীপ আরব দল নিয়ে সরকার গঠনের দাবিতে আইজেনকোটের বাড়ির সামনে বিক্ষোভ প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের যান্ত্রিক ত্রুটির ঘটনায় তদন্ত কমিটি

হরমুজে মাইন বিস্ফোরণ: তিনটি তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ড

বিজনেস টাইমস
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

হরমুজ প্রণালি অতিক্রম করার সময় মাইনের আঘাতে তিনটি তেলবাহী জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী এই বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটির ভাষ্যমতে, জাহাজগুলো নির্ধারিত সীমানা পেরিয়ে ‘অননুমোদিত’ দক্ষিণাঞ্চলীয় নৌপথ ব্যবহার করছিল, যে কারণে দুর্ঘটনাটি ঘটে। আগুন লাগার পর জাহাজগুলো হরমুজ প্রণালির দক্ষিণ উপকূলের কাছে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে।

ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ট্যাংকারগুলো তাদের রাডার ও নেভিগেশন ব্যবস্থা বন্ধ রেখেছিল। আইআরজিসির পক্ষ থেকে বারবার সতর্কবার্তা দেওয়া হলেও জাহাজগুলো তা উপেক্ষা করে অননুমোদিত পথ দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। এই ঘটনায় পরিবেশ বিপর্যয়ের ঝুঁকি তৈরি হয়েছে এবং সংশ্লিষ্ট ওই নৌপথটি মারাত্মকভাবে দূষিত হয়ে পড়েছে বলে দাবি করা হয়েছে। আইআরজিসি স্পষ্ট জানিয়েছে, এই ঘটনার দায়ভার জাহাজগুলোর মালিক ও নাবিকদেরই নিতে হবে।

একইসঙ্গে মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) দেওয়া তথ্যকে ‘সাইবার জগতের অলীক ধারণা’ হিসেবে আখ্যা দিয়ে তা এড়িয়ে চলার জন্য নৌপরিবহন সংশ্লিষ্টদের সতর্ক করেছে আইআরজিসি। যেকোনো ধরনের উসকানিমূলক পদক্ষেপ কঠোরভাবে মোকাবিলা করার হুঁশিয়ারিও দিয়েছে সংস্থাটি।

Tags: , , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT