1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
যান্ত্রিক ত্রুটিতে টোকিওতে আটকা প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইট ঢাকায় আসছেন ফিফা বিশ্বকাপ মাতানো ডিজে সঞ্জয় বিশ্ববাজারে স্বর্ণের দাম কমে চার হাজার ডলারের নিচে নামার আশঙ্কা ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ জামায়াতের হরমুজে মাইন বিস্ফোরণ: তিনটি তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ড জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান তাহসিফের বাবা -: আমার ছেলেকে মৃত্যুর ঘটনা করা হয়েছে বৃষ্টির বাগড়ায় বন্ধ ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা এলপিজির দাম ও কমিশন বাড়ানোর প্রস্তাব নিয়ে বিইআরসির গণশুনানি শুরু টাঙ্গাইলে লাইনচ্যুত নীলসাগর এক্সপ্রেস, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ বন্ধ

ঢাকায় আসছেন ফিফা বিশ্বকাপ মাতানো ডিজে সঞ্জয়

বিজনেস টাইমস
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

ফিফা বিশ্বকাপের মঞ্চে সুরের মূর্ছনা ছড়িয়ে বিশ্বব্যাপী প্রশংসা কুড়ানোর পর এবার নিজের শেকড় বাংলাদেশের দর্শকদের সামনে সংগীতের জাদুকরী পারফরম্যান্স নিয়ে আসছেন ডিজে ও সংগীতপ্রযোজক সঞ্জয় দেব। আগামী ৫ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া ‘টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬’-এর উদ্বোধনী আয়োজনে বিশেষ অতিথি পারফর্মার হিসেবে মঞ্চ মাতাবেন এই তারকা। একটি ভিডিও বার্তার মাধ্যমে বাংলাদেশে আসার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

এর আগে ফিফা বিশ্বকাপের আসরে ‘সির সির’ (Sir Sir) পরিবেশন করে আলোচনায় এসেছিলেন সঞ্জয়। সেই বিশ্বমঞ্চে রয়েল বেঙ্গল টাইগারের ছবি সংবলিত জ্যাকেট পরে নিজের বাংলাদেশি পরিচয়ের প্রতি গভীর মমত্ববোধ প্রকাশ করেছিলেন এই সংগীতশিল্পী। নিজের দেশে দর্শকদের সামনে সরাসরি পারফর্ম করার সুযোগ পাওয়ায় দারুণ উচ্ছ্বসিত তিনি। সঞ্জয় বলেন, বিশ্বকাপের মতো বড় মঞ্চে পারফর্ম করা ছিল আমার জীবনের বিশেষ এক প্রাপ্তি। তবে দেশের মাটিতে নিজের মানুষদের সামনে পারফর্ম করার অনুভূতি একেবারেই আলাদা। এই চ্যাম্পিয়নশিপের মাধ্যমে সবার সঙ্গে আনন্দ ভাগ করে নিতে উদগ্রীব হয়ে আছি। আমাকে এই সুযোগ করে দেওয়ায় টেকনোর প্রতি আমার কৃতজ্ঞতা ও ধন্যবাদ।’

আয়োজক প্রতিষ্ঠান আইস্মার্ট ইউ টেকনোলজি বিডি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজওয়ানুল হক জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে নিজের সম্পর্ক অটুট রেখে সঞ্জয় যেভাবে বিশ্বমঞ্চে সংগীতকে তুলে ধরেছেন, তা গর্বের। তিনি আরও বলেন, টেকনো সাফ চ্যাম্পিয়নশিপে তাকে অতিথি হিসেবে আনতে পেরে আমরা আনন্দিত। ফুটবল ও সংগীত উভয়ই মানুষকে সীমানা ছাড়িয়ে একত্রিত করতে পারে। আমরা চাই উদ্বোধনী রাতের প্রতিটি মুহূর্ত দর্শকদের জন্য স্মরণীয় হয়ে থাকুক। আয়োজকদের আশা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই শিল্পীর উপস্থিতিতে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান এক নতুন উচ্চতায় পৌঁছাবে।

উল্লেখ্য, আগামী ৫ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের জাতীয় ফুটবল দল অংশগ্রহণ করছে। এই আন্তর্জাতিক আয়োজনকে ঘিরে ফুটবলপ্রেমীদের মাঝে এখন ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।

Tags: , , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT