1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
চার দফা দাবিতে আজ শাহবাগে এনসিপির গণবিক্ষোভ কর্মকর্তাদের গাড়ি জ্বালানি খরচে বড় কাটছাঁট ডিএসসিসির নেতানিয়াহুর জোট ছাড়ল ইউটিজে, সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১১৫ ডলার ছাড়াল দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে শ্রীমঙ্গল যুবদল আহ্বায়ক বহিষ্কৃত ইসরাইলের নির্বাচনে ঝুলে গেল সরকার গঠন, বড় ধাক্কা খেলেন নেতানিয়াহু ওমান উপকূলে হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজে আগুন মণিপুরে সংঘাত নিরসনের দাবিতে ৩১ অক্টোবর মহাসমাবেশ বাড়ছে এলপিজি সিলিন্ডারের দাম, নতুন দর ঘোষণা আগামী সপ্তাহে যান্ত্রিক ত্রুটিতে টোকিওতে আটকা প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইট

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে শ্রীমঙ্গল যুবদল আহ্বায়ক বহিষ্কৃত

বিজনেস টাইমস
  • আপডেট সময় শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার প্রাথমিক সদস্যপদও বাতিল করা হয়েছে। গত বৃহস্পতিবার বাংলাদেশ যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এর আগেও মহিউদ্দিন ঝাড়ুকে একাধিকবার সতর্ক করা হয়েছিল। কিন্তু সব সতর্কতা উপেক্ষা করে তিনি পুনরায় দলীয় কর্মসূচিতে অনুপস্থিত থাকেন। সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী এসব কাজের জন্য তাকে দল থেকে চূড়ান্ত বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন (এমপি) ইতোমধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করেছেন।

বহিষ্কারাদেশে আরও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, এখন থেকে মহিউদ্দিন ঝাড়ুর কোনো কর্মকাণ্ড বা অপকর্মের দায়ভার সংগঠন গ্রহণ করবে না। এছাড়া যুবদলের সকল স্তরের নেতাকর্মীদের তার সঙ্গে যেকোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ ও সম্পর্ক ছিন্ন করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

Tags: , , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT