1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের পাশে বালুর স্তূপ: চরম ঝুঁকিতে যাত্রী ও চালক পিবিআইয়ের অভিযানে উদ্ধার সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মোটরসাইকেল চার দফা দাবিতে আজ শাহবাগে এনসিপির গণবিক্ষোভ কর্মকর্তাদের গাড়ি জ্বালানি খরচে বড় কাটছাঁট ডিএসসিসির নেতানিয়াহুর জোট ছাড়ল ইউটিজে, সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১১৫ ডলার ছাড়াল দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে শ্রীমঙ্গল যুবদল আহ্বায়ক বহিষ্কৃত ইসরাইলের নির্বাচনে ঝুলে গেল সরকার গঠন, বড় ধাক্কা খেলেন নেতানিয়াহু ওমান উপকূলে হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজে আগুন মণিপুরে সংঘাত নিরসনের দাবিতে ৩১ অক্টোবর মহাসমাবেশ

নেতানিয়াহুর জোট ছাড়ল ইউটিজে, সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা

বিজনেস টাইমস
  • আপডেট সময় শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

ইসরাইলের সদ্য সমাপ্ত নির্বাচনে পার্লামেন্ট নেসেটের ১২০টি আসনের মধ্যে কোনো দলই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন অর্জন করতে পারেনি। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিকুদ জোট পেয়েছে ৫৩টি আসন, যার মধ্যে তার দল লিকুদ জিতেছে ২৭টি। তবে এই পরিস্থিতিতে বড় ধাক্কা খেলেন নেতানিয়াহু, কারণ তার মিত্র রক্ষণশীল হেরাডি ইহুদিদের দল ইউনাইটেড তোরাহ জুডাইজম (ইউটিজে) জোট ছাড়ার ইঙ্গিত দিয়ে বিরোধী শিবিরের সঙ্গে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছে। ইউটিজে এককভাবে ৭টি আসন পেয়েছে, ফলে তাদের চলে যাওয়া নেতানিয়াহুর সরকার গঠনের স্বপ্ন কার্যত শেষ করে দিল। নেসেটের মোট আসনসংখ্যা ১২০। সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১ আসন। ইসরাইলের পার্লামেন্ট নেসেটে ক্ষমতাসীন জোট সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারবেন কি না, তা নিয়ে ইতোমধ্যেই শুরু হয়েছে জল্পনা। ফলে তারা দূরে সরে গেলে প্রধানমন্ত্রী পদে নেতানিয়াহুর প্রত্যাবর্তন কার্যত অসম্ভব।

নেতানিয়াহুর বর্তমান জোটের অন্য শরিকদের মধ্যে জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভিরের দল ওৎমা ইহুদিত ৭টি, আরিয়ে দেরদিহর দল শাস ৬টি এবং অর্থমন্ত্রী বেজ়ালেল স্মোত্রিচের রিলিজিয়াস জায়োনিস্ট পার্টি ৬টি আসনে জয়ী হয়েছে। অন্যদিকে, বিরোধী নেতা গাদি আইজ়েনকোটের জোট ৪৮টি আসন পেয়েছে। এর মধ্যে আইজ়েনকোটের দল ইয়াশার ২১টি, বি’ইয়াসাদ ১২টি, বামপন্থি দ্য ডেমোক্র্যাটস ৮টি এবং ইয়াসরাইল বেইতেনু ৭টি আসন দখল করেছে। এছাড়া আরব মুসলিমদের জয়েন্ট লিস্ট জোট ১২টি এবং মনসুর আব্বাসের দল রা’আম ৮টি আসনে জয়ী হয়েছে। সরকার গঠনের এই জটিল সমীকরণে নেতানিয়াহুর প্রত্যাবর্তন এখন এক কঠিন চ্যালেঞ্জের মুখে। অ্যাসকেনেজ়ি (ইউরোপ থেকে আগত) ইহুদি সম্প্রদায়ের নেতা নেতানিয়াহুর সহযোগী অন্য দলগুলোর মধ্যে জাতীয় নিরাপত্তামন্ত্রী তথা মিজরাহি (পশ্চিম এশিয়া ও উত্তর আফ্রিকাবাসী) ইহুদি জনগোষ্ঠীর নেতা ইতামার বেন গভিরের দল ওৎমা ইহুদিত ৭টি।

Tags: , , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT