1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
জামালপুরে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ প্রাণ গেল ৪ জনের মাদারগঞ্জে বাম্পার ফলনেও লোকসানের আশঙ্কায় মরিচ চাষিরা দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্যে বিপুল পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের নিউজিল্যান্ড নির্বাচন: হাড্ডাহাড্ডি লড়াইয়ে এগিয়ে ন্যাশনাল পার্টি প্রধানমন্ত্রী: ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা মধ্যপ্রাচ্যের পথে মার্কিন রণতরী ইউএসএস থিওডর রুজভেল্ট সুন্দরবনের ডাকাত বাহিনীর প্রধান জোনাব আলী গ্রেপ্তার সাতকানিয়ায় শিক্ষা সফরের বাস ডোবায় পড়ে নিহত ২, আহত ৩০ যুদ্ধবিধ্বস্ত গাজায় ২৫০ দম্পতির বর্ণাঢ্য গণবিয়ে সম্পন্ন

মাদারগঞ্জে বাম্পার ফলনেও লোকসানের আশঙ্কায় মরিচ চাষিরা

বিজনেস টাইমস
  • আপডেট সময় শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় চলতি মৌসুমে কাঁচা মরিচের বাম্পার ফলন হয়েছে। তবে উৎপাদন সন্তোষজনক হলেও বাজারে ন্যায্যমূল্য না পাওয়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় চাষিরা। পাইকারি বাজারে প্রতি কেজি মরিচ মাত্র ১৭ থেকে ১৮ টাকায় বিক্রি হচ্ছে, অথচ কয়েক হাত বদল হয়ে খুচরা বাজারে সেই মরিচই ৪০ থেকে ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। উৎপাদক ও খুচরা পর্যায়ের এই দামের বিশাল ব্যবধানে কৃষকদের লোকসানের আশঙ্কা তৈরি হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ মৌসুমে উপজেলায় ৭৫০ হেক্টর জমিতে মরিচ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কৃষকদের আগ্রহের কারণে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে এবার ১ হাজার ৫০ হেক্টর জমিতে মরিচের আবাদ হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে ৩০০ হেক্টর বেশি। উপজেলার বিভিন্ন এলাকায় ময়নামতি, গ্রিন সুপার, নাগা ফায়ার, বিজলি, গ্রিন স্টার, সুপার ও প্রিমিয়ামসহ উচ্চফলনশীল বিভিন্ন জাতের মরিচ চাষ করা হয়েছে। ফলন ভালো হওয়ায় শুরুতে লাভের প্রত্যাশা থাকলেও বর্তমানে উৎপাদন খরচ তোলা নিয়ে শঙ্কায় আছেন কৃষকরা।

জোড়খালী ইউনিয়নের ফুলজোড় এলাকার কৃষক তাহেরুল ইসলামের মতে, এক বিঘা জমিতে মরিচ চাষ করতে প্রায় ৩০ হাজার টাকা খরচ হয়েছে। বাজারে মরিচের যে দর, তাতে সার ও কীটনাশকের দামই উঠছে না। সুখনগরী এলাকার কৃষক বেলাল ফকির জানান, উৎপাদন ভালো হলেও বাজারে দাম না থাকায় কষ্টের ফসল নিয়ে হতাশা বাড়ছে। একই ইউনিয়নের জহুরুল খান জানান, এক বিঘা জমিতে ২৫ হাজার টাকা খরচ করে এখন পর্যন্ত তিনি মাত্র সাড়ে ৩ হাজার টাকার মরিচ বিক্রি করতে পেরেছেন।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান জানান, চলতি মৌসুমে মাদারগঞ্জে ৪২ হাজার মেট্রিক টন মরিচ উৎপাদনের সম্ভাবনা রয়েছে। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব মরিচ দেশের বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে। তিনি আরও বলেন, বর্তমানে বাজারে মরিচের দাম কিছুটা কম হলেও কিছুদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে এবং কৃষকরা লাভের মুখ দেখবেন বলে তারা আশা করছেন।

Tags: , , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT