তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির মধ্যে এক ফলপ্রসূ বৈঠকের পর দুই দেশ পাঁচটি নতুন চুক্তি ও সমঝোতা স্মারক সই করেছে। শুক্রবার (১৩ নভেম্বর) ইস্তাম্বুলে প্রেসিডেন্ট এরদোয়ানের দোলমাবাহচে কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়। এর আগে কাতারের আমিরকে দোলমাবাহচে কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান তুরস্কের প্রেসিডেন্ট।
বৈঠকের শুরুতে দুই নেতা নিজেদের প্রতিনিধিদলের সদস্যদের একে অপরের সঙ্গে পরিচয় করিয়ে দেন এবং এরপর একান্ত আলোচনায় বসেন। দ্বিপাক্ষিক এই গুরুত্বপূর্ণ আলোচনায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থা এমআইটি-র প্রধান ইব্রাহিম কালিন উপস্থিত ছিলেন।
স্বাক্ষরিত চুক্তিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো দুই দেশের পারস্পরিক প্রতিরক্ষা সমঝোতা। এছাড়া শিক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা, শান্তি ও পুনর্মিলন প্রচেষ্টা, সংঘাত নিরসন, ভোক্তা সুরক্ষা এবং বাজার তদারকি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে দেশ দুটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এই উদ্যোগের মাধ্যমে দুই দেশের বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।
Tags: কাতার, তুরস্ক, প্রতিরক্ষা চুক্তি, রিসেপ তাইয়্যেপ এরদোয়ান, শেখ তামিম বিন হামাদ আল-থানী