1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
ফরেনসিক বিশেষজ্ঞ |: এপস্টেইন জরুরি ঘটনা করেননি, তাকে মৃত্যুর ঘটনা করা হয়েছে আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে দেশজুড়ে শুরু সাঁড়াশি অভিযান টেন্ট পেগিং বিশ্বকাপে রানার্সআপ হয়ে কাতারের দারুণ সাফল্য মিরপুরে শিশু হত্যার ঘটনায় হাইকোর্টের রায় আজ সিরাজগঞ্জে ট্রাকচাপায় ঝরল দুই পথচারীর প্রাণ নাহিদ ইসলাম |: আওয়ামী নাশকতা ও নৈরাজ্যের জন্য বর্তমান সরকার দায়ী গুলশান থেকে গ্রেপ্তার ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন মধ্যপ্রাচ্যে সামুদ্রিক সংঘর্ষে ২৫ নাবিক নিহত: জাতিসংঘ সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ঢাকায় গণঅধিকার পরিষদের মশাল মিছিল পুলিশের অন্দরেই সন্দেহ, সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নজরদারি

মধ্যপ্রাচ্যে সামুদ্রিক সংঘর্ষে ২৫ নাবিক নিহত: জাতিসংঘ

বিজনেস টাইমস
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মধ্যকার সামরিক উত্তেজনা শুরুর পর থেকে হরমুজ প্রণালিসহ বৃহত্তর মধ্যপ্রাচ্য অঞ্চলে অন্তত ১৩৪টি সামুদ্রিক হামলার ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) তথ্য উল্লেখ করে গত শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এই ভয়াবহ চিত্র তুলে ধরেন সহকারী মহাসচিব খালেদ খিয়ারি। এই সংঘাতপূর্ণ পরিস্থিতির জেরে এ পর্যন্ত ২৫ জন নাবিক প্রাণ হারিয়েছেন।

নিরাপত্তা পরিষদের ব্রিফিংয়ে খালেদ খিয়ারি জানান, গত ১১ নভেম্বর পর্যন্ত সংগৃহীত তথ্যানুযায়ী, ফেব্রুয়ারিতে সংঘাত শুরুর পর অক্টোবর মাসে বাণিজ্যিক জাহাজের ওপর হামলার হার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। তিনি স্পষ্ট করে বলেন, বর্তমান পরিস্থিতিকে কোনোভাবেই স্বাভাবিক বলে মেনে নেওয়া যায় না। অবিলম্বে বেসামরিক জাহাজের ওপর সব ধরণের হামলা বন্ধ করে নিরাপদ সামুদ্রিক চলাচল নিশ্চিত করার আহ্বান জানান তিনি। এতে গত ১১ নভেম্বর পর্যন্ত সংঘটিত বিভিন্ন সামুদ্রিক ঘটনার পরিসংখ্যান উল্লেখ করা হয়।

এই বৈঠকে বাহরাইনের প্রতিনিধি হরমুজ প্রণালির সংকটের ভয়াবহতা তুলে ধরে জানান, সৃষ্ট বিঘ্নের ফলে প্রায় ১ হাজার ৬০০টি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ২৩ হাজারের বেশি নাবিক সমুদ্রে আটকা পড়েছেন। এছাড়া ইরানের বিরুদ্ধে সমুদ্রতলের ক্যাবল, ডেটা সেন্টার এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো গুরুত্বপূর্ণ সামুদ্রিক অবকাঠামোতে লক্ষ্যবস্তু করার গুরুতর অভিযোগও করেছে বাহরাইন।

এদিকে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) তাদের সর্বশেষ প্রতিবেদনে জানিয়েছে, এই সংঘাতের ফলে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় ৬৫ শতাংশ হ্রাস পেয়েছে। সামুদ্রিক নিরাপত্তা বিঘ্নিত হওয়ায় জ্বালানি পরিবহন, বিমা ব্যয় এবং বৈশ্বিক খাদ্য সরবরাহ চেইন মারাত্মক হুমকির মুখে পড়েছে বলে সভায় আশঙ্কা প্রকাশ করা হয়।

Tags: , , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT