কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি সুইজারল্যান্ডে তার প্রথম ঐতিহাসিক রাষ্ট্রীয় সফরে রাজধানী বার্নে পৌঁছেছেন। মঙ্গলবার বার্নেরহফে সুইস কনফেডারেশনের প্রেসিডেন্ট গাই পারমেলিনের সাথে তার উচ্চপর্যায়ের আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় নেতা দুই দেশের দীর্ঘস্থায়ী সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার পাশাপাশি বাণিজ্য, জ্বালানি নিরাপত্তা, বিনিয়োগ এবং বৈজ্ঞানিক গবেষণার মতো গুরুত্বপূর্ণ খাতে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। উত্তেজনা প্রশমন এবং শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে সুইজারল্যান্ডের মতো অংশীদারদের সাথে মিলে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।
সুইস প্রেসিডেন্ট গাই পারমেলিন বার্নের ফেডারেল প্যালেসে কাতারের আমিরকে উষ্ণ অভ্যর্থনা জানান। তিনি এই সফরকে দুই দেশের মধ্যকার কৌশলগত অংশীদারিত্বের মাইলফলক হিসেবে অভিহিত করেন। জবাবে আমির সুইস সরকার ও জনগণের আতিথেয়তার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, কাতার ও সুইজারল্যান্ডের সম্পর্ক পারস্পরিক আস্থা ও শ্রদ্ধার ওপর দাঁড়িয়ে আছে, যা সময়ের সাথে সাথে রাজনৈতিক সংলাপ ও বাণিজ্যিক সফলতায় আরও শক্তিশালী হয়েছে।
ফেডারেল অ্যাসেম্বলিতে দেওয়া ভাষণে আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি জানান, কাতার ন্যাশনাল ভিশন ২০৩০ বাস্তবায়নে সুইজারল্যান্ডের প্রযুক্তিগত উদ্ভাবন ও অর্থনৈতিক স্থায়িত্বের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি জ্ঞানভিত্তিক অর্থনীতি, স্বাস্থ্যসেবা ও উদ্ভাবনী প্রযুক্তিতে দুই দেশের বেসরকারি কোম্পানিগুলোর মধ্যে আরও কার্যকর অংশীদারিত্বের আহ্বান জানান। এছাড়া আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে সংলাপ, আন্তর্জাতিক আইন অনুসরণ এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্ব রক্ষার ওপর তিনি গুরুত্বারোপ করেন। এ ছাড়া শিক্ষা, বৈজ্ঞানিক গবেষণা, প্রযুক্তি, উদ্ভাবন এবং টেকসই উন্নয়নে সহযোগিতার বিপুল সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘কাতার ন্যাশনাল ভিশন ২০৩০’ মানবসম্পদ উন্নয়ন, অর্থনৈতিক বৈচিত্র্য এবং স্থায়িত্বের যে কাঠামো প্রদান। আঞ্চলিক পরিস্থিতি প্রসঙ্গে আমির জোর দিয়ে বলেন, দীর্ঘস্থায়ী স্থিতিশীলতার জন্য সংলাপ, রাষ্ট্রীয় সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা, আন্তর্জাতিক আইন মেনে চলা এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা অপরিহার্য।
প্রেসিডেন্ট গাই পারমেলিন মধ্যস্থতার মাধ্যমে বিভিন্ন আন্তর্জাতিক সংঘাত নিরসনে কাতারের সক্রিয় ভূমিকার প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন, ২০২৫ সালে স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি দুই দেশের অর্থনৈতিক ও আর্থিক সম্পর্ক উন্নয়নে একটি শক্তিশালী কাঠামো প্রদান করেছে। এছাড়াও ইউরোপীয় মুক্ত বাণিজ্য সংস্থা (EFTA) এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদের দেশগুলোর মধ্যকার বাণিজ্যিক সংযোগ আরও বৃদ্ধির বিষয়েও আলোচনা করেন তারা। সুইস প্রেসিডেন্ট ইউরোপের নিরাপত্তা ও সহযোগিতা সংস্থায় কাতারের অংশগ্রহণকেও স্বাগত জানান। দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতির প্রশংসা করে তিনি সকল ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির আশা প্রকাশ করেন।
বৈঠকে কাতারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল-থানি, আমিরি দিওয়ানের প্রধান আবদুল্লাহ বিন মোহাম্মদ আল-খুলাইফি, অর্থমন্ত্রী আলী বিন আহমেদ আল-কুওয়ারি, জ্বালানি প্রতিমন্ত্রী সাদ বিন শেরিদা আল-কাবি এবং বাণিজ্য ও শিল্পমন্ত্রী শেখ ফয়সাল বিন থানি আল-থানি। সুইজারল্যান্ডের পক্ষে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী ইগনাজিও ক্যাসিস, অর্থমন্ত্রী কারিন কেলার-সাটার এবং পরিবেশ, পরিবহন, জ্বালানি ও যোগাযোগমন্ত্রী আলবার্ট রোস্তি।
Tags: কাতার, গাই পারমেলিন, দ্বিপক্ষীয় সম্পর্ক, শেখ তামিম বিন হামাদ আল-থানী, সুইজারল্যান্ড