দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পাহাড় ক্রমশ বড় হচ্ছে। চলতি বছরের সেপ্টেম্বর শেষে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা। সোমবার (২৩ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংক এ তথ্য প্রকাশ করেছে। হিসাব অনুযায়ী, গত তিন মাসের ব্যবধানে খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা। সোমবার (২৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক এ তথ্য নিশ্চিত করেছে। ফলে সামগ্রিকভাবে ব্যাংক খাতে খেলাপি ঋণের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, সেপ্টেম্বর শেষে সরকারি ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ১ লাখ ৪৯ হাজার ৭১২ কোটি টাকা। তবে আশার কথা হলো, গত তিন মাসে সরকারি ব্যাংকগুলোতে খেলাপি ঋণ ২ হাজার ৭৫২ কোটি টাকা কমেছে। অন্যদিকে, বিপরীত চিত্র দেখা গেছে বেসরকারি খাতের ব্যাংকগুলোতে। সেখানে একই সময়ে খেলাপি ঋণ ২১ হাজার ৭৬৯ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। সামগ্রিক এই চিত্র ব্যাংক খাতের ঋণ ব্যবস্থাপনা নিয়ে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে।
Tags: অর্থনীতি, খেলাপি ঋণ, বাংলাদেশ ব্যাংক, ব্যাংকিং খাত