1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
নারায়ণগঞ্জের সাত ঘটনার আপিল শুনানিতে আসামিদের জবানবন্দি উপস্থাপন তিন লাখ ছাত্রীকে সাইকেল দিচ্ছে সরকার, চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ দেশের ৬৪ জিআই পণ্যের বিশ্ববাজার ধরতে ১৭ দফা রোডম্যাপ নৌপরিবহণমন্ত্রী: দুটি উদ্ধারকারী জাহাজ কিনতে চায় সরকার ভারত-ইসরাইল সম্পর্কের নেপথ্যে কী: কৌশল নাকি আদর্শ সাভারে শ্রমিক বিক্ষোভ: পুলিশের সঙ্গে সংঘর্ষে উত্তপ্ত শিল্পাঞ্চল অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান পোশাকশ্রমিকদের জন্য ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণ এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ

তিন লাখ ছাত্রীকে সাইকেল দিচ্ছে সরকার, চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

বিজনেস টাইমস
  • আপডেট সময় বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

দেশের ২০ হাজার বালিকা বিদ্যালয়ের তিন লাখ মেধাবী ছাত্রীর হাতে বাইসাইকেল তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (২৫ নভেম্বর) সকালে সচিবালয়ে দিনের কাজের শুরুতেই শিক্ষার্থীদের জন্য আনা এই সাইকেলের গুণগত মান ও কার্যকারিতা নিজে চালিয়ে পরখ করে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৫ নভেম্বর) সকালে সচিবালয়ে পৌঁছে দিনের কর্মসূচির শুরুতেই তিনি কিছুক্ষণ সাইকেল চালান এবং এগুলোর মান ও কার্যকারিতা যাচাই করেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, সকালে গুলশানের বাসভবন থেকে সচিবালয়ে আসার পরপরই সেখানে রাখা বাইসাইকেলগুলো পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত নিজ নিজ শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ছাত্রীদের মধ্যে এসব সাইকেল প্রদান করা হবে। মেয়েদের পড়াশোনায় আরও উৎসাহিত করতেই মূলত এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে এবং পরবর্তীতে সাইকেল বিতরণের এই পরিধি ও সংখ্যা আরও বাড়ানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন।

Tags: , , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT