বাংলাদেশ ও চীনের অভ্যন্তরীণ বাজারে স্বর্ণের মূল্যের মধ্যে বড় ধরনের ব্যবধান লক্ষ্য করা গেছে। বিশেষ করে চীন থেকে ফেরার পথে স্বর্ণ আনতে আগ্রহী ভ্রমণকারী ও ব্যবসায়ীদের জন্য এই তথ্যগুলো জরুরি। বুধবার (২৫ নভেম্বর) বাজারদর অনুযায়ী, বাংলাদেশের তুলনায় চীনে স্বর্ণ অনেক সাশ্রয়ী মূল্যে পাওয়া যাচ্ছে। বুধবার (২৫ নভেম্বর) চীন ও বাংলাদেশের বাজারের দাম হিসাব করে ক্যারেটভেদে স্বর্ণের দামের পার্থক্য তুলে ধরা হলো। কেউ যান ব্যবসায়িক কাজে, কেউবা যান ঘুরতে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) হালনাগাদ তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৮৮ হাজার ২৪ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৬১ হাজার ৪৮৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৩১ হাজার ৬২৮ টাকায় বিক্রি হচ্ছে। এখানে বাংলাদেশে স্বর্ণালংকারের দাম ভ্যাটসহ দেখানো হয়েছে।
অন্যদিকে, চীনের বাজারে একই দিনে ২৪ ক্যারেট স্বর্ণের প্রতি গ্রামের দাম ছিল ৭৫৩ দশমিক ২৮ ইউয়ান। এ হিসাবে এক ভরি বা ১১ দশমিক ৬৬৪ গ্রাম ওজনের ২৪ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়ায় প্রায় ৮ হাজার ৭৮৬ ইউয়ান বা ১ লাখ ৬৫ হাজার ৩৫৩ টাকা। এছাড়া ২২ ক্যারেটের প্রতি গ্রাম ৬৯০ ইউয়ান হিসাবে ভরিপ্রতি দাম প্রায় ৮ হাজার ৪৮ ইউয়ান বা ১ লাখ ৫১ হাজার ৪৬৩ টাকা; ২১ ক্যারেটের দাম ৬৫৯ দশমিক ১২ ইউয়ান হিসাবে প্রতি ভরি ৭ হাজার ৬৮৮ ইউয়ান বা ১ লাখ ৪৪ হাজার ৬৮৮ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ৫৬৬ দশমিক ৩৪ ইউয়ান হিসাবে প্রতি ভরি ৬ হাজার ৬০৬ ইউয়ান বা ১ লাখ ২৪ হাজার ৩২৪ টাকা।
সামগ্রিক বাজার বিশ্লেষণে দেখা যায়, ২২ ক্যারেটের ক্ষেত্রে চীনের চেয়ে বাংলাদেশের বাজারে প্রতি ভরিতে দাম ৪৫ হাজার টাকার বেশি। একইভাবে ২১ ক্যারেটে ৪৩ হাজার টাকা এবং ১৮ ক্যারেটের ক্ষেত্রে পার্থক্যটি ৩৭ হাজার টাকারও বেশি। তবে মনে রাখতে হবে, বাংলাদেশের দামের সাথে ভ্যাট অন্তর্ভুক্ত থাকলেও চীনের ক্ষেত্রে ভ্যাট যোগ করলে মূল্যের কিছুটা তারতম্য হতে পারে। এছাড়া ডলারের বিনিময় হারের ওঠানামার কারণেও দুই দেশের স্বর্ণের দামের এই ব্যবধানে ভিন্নতা আসতে পারে।
Tags: চীন, বাজারদর, বাজুস, বাংলাদেশ, স্বর্ণের দাম