1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ উন্নয়ন প্রকল্প অনুমোদন বাংলাদেশে ৩০ কোটি ডলার বিনিয়োগ করবে তুরস্কের সানকো হোল্ডিং যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে শিশুসহ নিহত ৬ জনতা ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক মাহবুব আলম আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ: সিএমপির সার্জেন্ট মুজাহিদুল বহিষ্কার শক্তিশালী পাসপোর্ট সূচকে ৯ ধাপ এগিয়েছে বাংলাদেশ শ্রমিক আন্দোলনে স্থবির গাজীপুর: কিস্তি আর সংসার নিয়ে সংকটে ক্ষুদ্র ব্যবসায়ীরা পোশাক বিক্রিতে নতুন চমক, ‘বিনোদন কর্মকর্তা’ নিয়োগ করল গ্যাপ চারমুখী চাপে দেশের পোশাকশিল্প: উত্তরণের উপায় নিয়ে সংলাপ বাংলাদেশি পণ্যে ১৮ শতাংশ অতিরিক্ত শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

শক্তিশালী পাসপোর্ট সূচকে ৯ ধাপ এগিয়েছে বাংলাদেশ

বিজনেস টাইমস
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

বিশ্বের বিভিন্ন দেশের পাসপোর্টের সক্ষমতা যাচাইয়ে আন্তর্জাতিক আর্থিক পরামর্শক প্রতিষ্ঠান আর্টন ক্যাপিটাল তাদের ২০২৬ সালের রিয়েল-টাইম পাসপোর্ট সূচক প্রকাশ করেছে। গত বুধবার প্রকাশিত এই নতুন তালিকায় বাংলাদেশ ৯ ধাপ এগিয়ে ৯১তম অবস্থানে উঠে এসেছে। আগের বছর বা ২০২৫ সালে এই সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০০তম। আর্টন ক্যাপিটালের এই র‍্যাঙ্কিং তৈরিতে ভিসামুক্ত প্রবেশাধিকার, অন-অ্যারাইভাল ভিসা, ইটিএ এবং দ্রুততম সময়ের ই-ভিসা সুবিধা বিবেচনা করা হয়েছে। গতকাল বুধবার (২৫ নভেম্বর) এ তালিকা প্রকাশ করা হয়।

সূচক অনুযায়ী, ১৮২ স্কোর নিয়ে তালিকার শীর্ষে রয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির পাসপোর্টধারীরা ১৩৮টি দেশে আগাম ভিসা ছাড়াই এবং ৪৪টি গন্তব্যে অন-অ্যারাইভাল বা ইটিএ সুবিধার মাধ্যমে যাতায়াত করতে পারেন। তালিকায় ১৭৫ স্কোর নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে সিঙ্গাপুর ও মালয়েশিয়া, আর ১৭৪ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে আছে স্পেন। এছাড়া ১৭৩ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে জাপানসহ ইউরোপের ১৬টি দেশ এবং ১৭২ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে মাল্টা। এ ছাড়া ১৭৩ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে জাপানসহ ইউরোপের ১৬টি দেশ—বেলজিয়াম, লুক্সেমবার্গ, ফ্রান্স, ডেনমার্ক, জার্মানি, সুইডেন, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড, ইতালি, সুইজারল্যান্ড, গ্রিস, পর্তুগাল, অস্ট্রিয়া, ক্রোয়েশিয়া, ন।

বাংলাদেশ বর্তমানে ৯১তম অবস্থানে থাকলেও, ১৯৯টি দেশ ও অঞ্চলের ভিত্তিতে করা ইন্ডিভিজুয়াল র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১৯০তম। এই সূচকের তথ্যমতে, বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে বিশ্বের ১৫টি দেশে কোনো আগাম ভিসা ছাড়াই ভ্রমণ করা সম্ভব। এছাড়া ২৮টি দেশে পৌঁছানোর পর অন-অ্যারাইভাল ভিসা পাওয়ার সুযোগ রয়েছে। গ্লোবাল পাসপোর্ট পাওয়ার র‍্যাংকে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে ৯১তম অবস্থানে রয়েছে দক্ষিণ সুদান ও ইরিত্রিয়া।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মালদ্বীপ, ভারত, ভুটান, শ্রীলঙ্কা ও নেপাল বাংলাদেশের চেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে। এই অঞ্চলে বাংলাদেশের পেছনে কেবল পাকিস্তান ও আফগানিস্তান অবস্থান করছে। আর্টন ক্যাপিটাল গ্লোবাল ও ইন্ডিভিজুয়াল—এই দুই পদ্ধতিতে তালিকাটি তৈরি করে, যেখানে গ্লোবাল র‍্যাংকে একই স্কোর পাওয়া দেশগুলোকে যৌথভাবে রাখা হলেও ইন্ডিভিজুয়াল তালিকায় প্রতিটি দেশকে আলাদা ক্রমে সাজানো হয়েছে।

Tags: , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT