1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
শেখ হাসিনাকে ফেরাতে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা চায় ভারত রংপুরে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে যাত্রী ফেলে দেওয়ার ঘটনায় মামলা ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ বিকেলে ইসরায়েলি হামলায় হামাসের রাফা ব্রিগেডের শীর্ষ কমান্ডার নিহত ভারতের সরকারি কর্মকর্তার বাড়িতে কোটি টাকার সম্পদ ও স্বর্ণ উদ্ধার শেখ হাসিনাকে ফেরাতে কতটা কার্যকর বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তি? দক্ষিণ আফ্রিকার মাটিতে চ্যালেঞ্জে শান্তর বাংলাদেশের নতুন পরীক্ষা তরুণ ফুটবলাররা চাপ নিতে পারেনি, হারের পর বললেন থমাস ডুলি ইরান নীতিতে পরিবর্তন: জেডি ভ্যান্সকে দায়িত্ব থেকে সরিয়ে দিলেন ট্রাম্প ইসরায়েলি হামলায় নিহত হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস

মিয়ানমারে দ্বিতীয় দফায় ত্রাণ পাঠালো বাংলাদেশ

বিজনেস টাইমস
  • আপডেট সময় মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫

বিধ্বংসী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মিয়ানমারের জনগণের সহায়তায় বাংলাদেশ দ্বিতীয় দফায় জরুরি ওষুধ ও ত্রাণ সামগ্রী প্রেরণ করেছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, মঙ্গলবার (১ এপ্রিল) সকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নির্দেশনায় বাংলাদেশ সেনাবাহিনী (বিএ) ও বাংলাদেশ বিমান বাহিনীর (বিএএফ) তিনটি পরিবহন বিমানের মাধ্যমে এসব ওষুধ ও ত্রাণ সামগ্রী পাঠানো হয়।

এই মিশনে তিন বাহিনীর উদ্ধার বিশেষজ্ঞ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (এফএসসিডি) বিভাগের চিকিৎসক, বাংলাদেশ সেনাবাহিনীর (বিএ) চিকিৎসক এবং বেসামরিক চিকিৎসকদের সমন্বয়ে গঠিত উদ্ধার ও চিকিৎসা দল অংশগ্রহণ করেছে।

উদ্ধারকারী ও চিকিৎসকসহ মোট ৫৫ জন সদস্য এই মিশনে রয়েছেন। এছাড়া, তিনটি বিমানের ক্রু সদস্য রয়েছেন ৩৭ জন।

উদ্ধার ও চিকিৎসা দল তাদের সঙ্গে খাদ্য, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী, যোগাযোগ সরঞ্জাম, রান্নার উপকরণ ইত্যাদি সঙ্গে নিয়েছে। ক্ষতিগ্রস্তদের জন্য আট টন শুকনো খাবার, ২.৫ টন পানি, চার টন ওষুধ, এক টন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী এবং ১.৫ টন ত্রাণকেন্দ্রের তাঁবু পাঠানো হয়েছে।

এর আগে রোববার, বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মাধ্যমে ওষুধ, তাঁবু, শুকনো খাদ্য এবং চিকিৎসা দলসহ প্রথম দফায় জরুরি ত্রাণ মিয়ানমারে পাঠানো হয়।

বিটি/ আরবে

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT