1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

রাখাইনে মানবিক করিডর নিয়ে কোনো চুক্তি হয়নি: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

বিজনেস টাইমস
  • আপডেট সময় রবিবার, ৪ মে, ২০২৫

মিয়ানমারের রাখাইন রাজ্যে বাংলাদেশ হয়ে জাতিসংঘের ত্রাণ সহায়তা পৌঁছাতে ‘মানবিক করিডর’ নিয়ে বাংলাদেশ সরকার কোনো চুক্তি বা সমঝোতা করেনি বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গাবিষয়ক হাই রিপ্রেজেনটেটিভ ড. খলিলুর রহমান।

আজ রোববার (৪ মে) বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।

খলিলুর রহমান বলেন, ‘বাংলাদেশ হয়ে রাখাইনে মানবিক সহায়তা করিডরের জন্য আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ হয়েছে। জাতিসংঘ এটি পরিচালনা করবে।

‘এর মাধ্যমে ত্রাণ ও খাদ্য যাবে, কোনো অস্ত্র নয়। এই যোগাযোগ রাখাইনে নিরাপদ পরিস্থিতি প্রতিষ্ঠায় সহায়তা করবে।’

নিরাপত্তা উপদেষ্টা আরও বলেন, ‘বাংলাদেশ মিয়ানমারের সার্বভৌমত্বকে শ্রদ্ধা করে। দেশটিকে অস্থিতিশীল করার কোনো ইচ্ছা বাংলাদেশের নেই।’

রোহিঙ্গাদের ইস্যুতে তিনি বলেন, ‘রোহিঙ্গারা অবশ্যই ফিরে যাবে। এটা সহজ না হলেও সরকার তা বাস্তবায়ন করবে।’

খলিলুর রহমান বলেন, মানবিক করিডোরের নামে মিয়ানমারে আমেরিকার হয়ে বাংলাদেশ কোনো প্রক্সিযুদ্ধ চালাচ্ছে—এটা একেবারেই অপতথ‍্য, গুজব।

তিনি আরও বলেন, রোহিঙ্গাদের একত্রীকরণ, নয় বরং প্রত‍্যাবাসনই একমাত্র সমাধান। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরই মৃতপ্রায় বিষয়টিকে বিশ্বের কাছে গুরুত্ব সহকারে তুলে ধরেছে।

বিটি/আরকে

Tags: , ,

এই ধরনের আরও নিউজ
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT