1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

সূচকের উত্থান, বেড়েছে ৭৩ শতাংশ কোম্পানির দর

বিজনেস টাইমস
  • আপডেট সময় রবিবার, ৪ মে, ২০২৫

পুঁজিবাজারে টানা তিন কর্মদিবসে পতনের পর আজ রোববার (৪ মে) উত্থানে ফিরেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স। এদিন ডিএসইএক্স উত্থান হয়েছে ৩৮ পয়েন্ট। আজ লেনদেনে অংশ নেওয়া ৭৩ শতাংশ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে। এদিন বেড়েছে লেনদেনের পরিমাণ। লেনদেন বেড়ে হয়েছে ৩৯৯ কোটি টাকা। তবে আগের কর্মদিবস বৃহস্পতিবারের তুলনায় আজ রোববার বাজারে মূলধন কমেছে।

ডিএসইতে আজ লেনদেন শুরুতে শেয়ার কেনার চাপে প্রথম ১০ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয় ১৯ পয়েন্ট। বেলা বাড়ার পর এদিন শেয়ার বিক্রির চাপ বাড়ে। এক পর্যায়ে প্রধান সূচক পতনে চলে আসে। লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টা ৫৮ মিনিটে সূচক ডিএসইএক্স পতন হয় সাত পয়েন্ট। পরে উত্থানে ফিরে সূচকটি। লেনদেন শেষে সূচক ডিএসইএক্স উত্থান হয়েছে ৩৮ দশমিক ৩৩ পয়েন্ট। দিনশেষে সূচকটি বেড়ে দাঁড়ায় চার হাজার ৯৫৬ দশমিক ২৫ পয়েন্টে। এদিন ডিএস৩০ সূচক ১১ দশমিক ১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮৩৪ দশমিক শূন্য এক পয়েন্টে। আজ ডিএসইএস সূচক ছয় দশমিক ২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১০০ দশমিক ৩৮ পয়েন্টে।

আগের কর্মদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৩২৬ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার। আজ লেনদেন হয়েছে ৩৯৯ কোটি ৩৩ লাখ টাকার। এদিন ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৫৫ হাজার ১৮২ কোটি আট লাখ টাকা। গত বৃহস্পতিবার মূলধন ছিল ছয় লাখ ৫৬ হাজার ৫৬৯ কোটি ৩৬ লাখ টাকা।

আজ লেনদেন হওয়া ৩৯৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২৯০টির বা ৭৩ দশমিক ৪২ শতাংশ ও কমেছে ৬৭টির। শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৩৮টির।

এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংকের শেয়ার। কোম্পানিটির ১৬ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বিচ হ্যাচারির ১৬ কোটি দুই লাখ টাকা, উত্তরা ব্যাংকের ১১ কোটি ৪৫ লাখ টাকা, মিডল্যান্ড ব্যাংকের ১০ কোটি ৪৬ লাখ টাকা এবং আলিফ ইন্ডাস্ট্রিজের আট কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আজ দর কমার শীর্ষে উঠে এসেছে ব্যাংক এশিয়ার শেয়ার। কোম্পানিটির দর কমেছে ১০ দশমিক ৪২ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে এক্সপ্রেস ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ছয় দশমিক ৪০ শতাংশ।

বিটি/ আরকে

Tags:

এই ধরনের আরও নিউজ
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT